আব্দাল মিয়ার অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎসগুলোর বর্ণনা দাও।
উত্তর: যে ঋণ নিজস্ব নিয়মনীতির ভিত্তিতে ব্যক্তির প্রয়োজনে সাপেক্ষে ব্যক্তি পর্যায়ে আদান-প্রদান হয় তাকে অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎস বলা হয়। যদিও বাংলাদেশের ঋণের সামগ্রিক বাজারকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক তবুও বাংলাদেশ ব্যাংকের অধিনস্থ কিছু প্রতিষ্ঠান রয়েছে যাদের অপ্রাতিষ্ঠানিক ঋণসংস্থা বলে। আর এ অপ্রাতিষ্ঠানিক সংস্থা হতে প্রাপ্ত ঋণই ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের আইন-কানুন বা নিয়মনীতি ও শর্তের বাইরে ঋণের আদান-প্রদানই অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎস। এসব অনানুষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক উৎস নিজস্ব নিয়মনীতির আলোকে পরিচালিত হয়। উদ্দীপকে উল্লেখিত আব্দাল মিয়া একজন ক্ষুদ্র চাষি। সে প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণ করায় বিভিন্ন জটিলতায় পড়ে। এসব জটিলতা এড়াতে সে গ্রাম্য মহাজন ও মধাস্বত্বভোগী দালালদের নিকট থেকে ঋণ গ্রহণ করে। উক্ত ঋণের উৎসগুলো হলো আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, গ্রাম্য মহাজন, গ্রাম দোকানদার, প্রতিবেশি ও ধনী বনিকগণ ঋণের এসব উৎস সমূহের সাংগঠনিক নিয়ম কানুন নেই। এসব উৎস সমূহ কোনো সরকারি বিধি-বিধানের আওতাভুক্ত নয়। এসব কেন্দ্রীয় ব্যাংক তথাত বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শর্তাদির উর্ধ্বে। ব্যক্তির আরোপিত নিয়মকানুনই হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎসের আইন-কানুন। সেজন্য ঋণের এসব উৎস অসংগঠিত, অনিশ্চিত ও শোষণমূলক।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
আব্দাল মিয়ার অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎসগুলোর বর্ণনা দাও।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর