উদ্দীপকে বর্ণিত কৃষিক্ষেত্রের যে সমস্যার কথা প্রকাশ করা হয়েছে তার বর্ণনা দাও ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত কৃষিক্ষেত্রের বিপণন সমস্যার কথা প্রকাশ করা হয়েছে। কৃষি পণ্যের বিপণন বলতে কৃষি পণ্যের ক্রয়-বিক্রয় বা বাজারজাতকরণ ব্যবস্থাকে বোঝায়। এ ব্যবস্থার মধ্যে অর্থযোগান, গুদামজাতকরণ, পরিবহন, বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং বিক্রয় ইত্যাদি কাজ অন্তর্ভুক্ত। বাংলাদেশে কৃষিজাত পণ্যের এ বিপণন ব্যবস্থা উন্নত নয় । ফলে কৃষকেরা তাদের উৎপাদিত দ্রব্যসামগ্রীর ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়। উদ্দীপকে আনু মিয়া তার উৎপাদিত ধান বাজারে বিক্রি করার আগ্রহ পাচ্ছেন না। কারণ বিগত বছরগুলোতে তিনি পরিবহন সমস্যা, দালাল ফড়িয়াদের দৌরাত্ম্যসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। উপরন্তু দ্রব্যের ন্যায্য দাম পাওয়া নিয়ে অনিশ্চিয়তায় রয়েছেন। অর্থাৎ তিনি ধান বাজারজাতকরণের সমস্যার সম্মুখীন। বাজারজাতকরণের অন্যতম সমস্যা হলো অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। আবার দালাল ফড়িয়াদের দৌরাত্ম্যের কারণে কৃষকেরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হন। এছাড়াও কৃষকরা ন্যায্যমূল্য, গুদামজাতকরণ ও দামের উত্থান-পতনের ফলে ক্ষতিগ্রস্ত হন ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত কৃষিক্ষেত্রের যে সমস্যার কথা প্রকাশ করা হয়েছে তার …
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর