উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে তোমার সুপারিশসমূহ তুলে ধরো।
উত্তর: উদ্দীপকে কৃষিপণ্যের বিপণন সমস্যা সমাধানে রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নিতে হবে। বাংলাদেশে কৃষিজাত পণ্যের বিপণন ব্যবস্থায় বিভিন্ন ধরনের সমস্যা বা ত্রুটি বিদ্যমান। ফলে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। তাই কৃষিপণ্যের বিপণন সমস্যা সমাধানে কৃষিঋণ প্রদান, পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও গুদামজাতকরণ ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করতে হবে। উদ্দীপকে অনুন্নত পরিবহন ব্যবস্থা, গুদামজাতকরণের অসুবিধা, দুর্বল রাজার কাঠামো কারণে কৃষকেরা ন্যায্যমূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হন। অর্থাৎ তারা কৃষি বিপণনের সমস্যার সম্মুখীন হয়েছে। এসব সমস্যা সরকারের সক্রিয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দূর করা সম্ভব। সরকার দরিদ্র কৃষকদের ঋণের ব্যবস্থা, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করলে কৃষিদ্রব্য পরিবহণে খরচ কমবে। ফলে কৃষকরা কম খরচে কৃষিজাত দ্রব্য বাজারে বিক্রি করতে সক্ষম হবে। আবার গুদামজাতকরণ ও সংরক্ষণ এবং পণ্যমূল্য নির্ধারণ করলে কৃষকরা সুবিধামত সঠিক দামে তাদের পণ্য বিক্রি করতে পারবে। এছাড়াও বাজারে ফড়িয়াদের বিলোপসাধন, বাজার নিয়ন্ত্রণ, সুষ্ঠু ওজন ও পরিমাপ ব্যবস্থা, বাজার তথ্য সরবরাহ ইত্যাদি সুবিধা প্রদান করলে দ্রব্যের দামের প্রায় পুরোটাই কৃষকরা হাতে পাবে। সুতরাং বলা যায়, উদ্দীপকের কৃষি বিপণনের সমস্যা সমাধানে উপরিউক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে তোমার সুপারিশসমূহ তুলে ধরো।
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর