উদ্দীপকে রাকিবের খামারের ধরন চিহ্নিত করে এই ধরনের খামারের দুটি সমস্যা তুলে ধরো।
উত্তর: রাকিবের খামারটি একটি জীবননির্বাহী খামার। জীবননির্বাহের জন্য কৃষক যে ভূখণ্ডে ফসল চাষাবাদ বা উৎপাদন করেন তা জীবননির্বাহী খামার। এ ধরনের খামারের আয়তন তুলনামূলক ক্ষুদ্র। সাধারণত এসব খামারে সনাতন পদ্ধতিতে চাষাবাদ করা হয়। এ ধরনের খামারের ব্যবস্থাপনা অসংগঠিত ও অদক্ষ হয় বলে উদ্বৃত্ত কম সৃষ্টি হয় । উদ্দীপকের রাকিবের ছোট আয়তনের জমিতে উৎপাদিত ফসল দ্বারা তার পরিবার কোনোরকম জীবিকানির্বাহ করতে পারে। অর্থাৎ রাকিবের খামারের উদ্দেশ্য হলো উৎপাদিত পণ্য দ্বারা জীবননির্বাহী করা। তার খামারের আয়তন ক্ষুদ্রাকৃতির। এসব বৈশিষ্ট্য জীবননির্বাহী খামারের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই রাকিবের খামারটি জীবননির্বাহী খামার। এ ধরনের খামারের অন্যতম অসুবিধা হলো ব্যবস্থাপনা অংসগঠিত এবং পরিদর্শন ব্যবস্থা অদক্ষ । তাই উৎপাদন ও উদ্বৃত্ত সৃষ্টি কম হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রাকিবের খামারের ধরন চিহ্নিত করে এই ধরনের খামারের দুটি সমস্…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর