উদ্দীপকের আলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার উপায়সমূহ বিশ্লেষণ করো।
উত্তর: বিভিন্ন কার্যকারী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা যায় । জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার জন্য দায়ী কারণগুলো চিহ্নিত করে তা দূর করতে হবে। পাশাপাশি বিরূপ পরিবেশেও উৎপাদন করা যায় এমন কৃষিজ দ্রব্য উৎপাদনের দিকে মনোনিবেশ করতে হবে। ফলে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হবে । উদ্দীপকে জামাল আহমেদ এক সেমিনারে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করেন । উক্ত সেমিনারে তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সামাজিক বনায়ন, পরিবেশবান্ধব শিল্প কারখানা স্থাপনসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। অর্থাৎ তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার উপায় বর্ণনা করেন। কার্বন ডাই-অক্সাইড গ্যাস, মিথেন, CFC, কলকারখানার ধোঁয়া ইত্যাদি নির্গমনের কারণেই মূলত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায়। তাই এসব গ্যাসের অতিরিক্ত নির্গমন রোধে পরিবেশবান্ধ শিল্প কারখানা গড়ে তুলতে হবে। পাশাপাশি সামাজিক বনায়ন বৃদ্ধি করতে হবে। এছাড়াও বিরূপ পরিবেশে উৎপাদনযোগ্য ফসলের জাত আবিষ্কার করতে হবে। এর মাধ্যমে অব্যাহত কৃষি উৎপাদন সম্ভব হবে। সুতরাং বলা যায়, উপরিউক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা সম্ভব হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার উপায়সমূহ বিশ্ল…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর