উদ্দীপকে উল্লিখিত আক্কাছ মিয়ার খামার কোন ধরনের? ব্যাখ্যা করো ৷
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আক্কাছ মিয়ার খামারটি হলো জীবননির্বাহী খামার । জীবননির্বাহের জন্য কৃষক সনাতনী পদ্ধতিতে ছোট আয়তনের জমিতে ফসল উৎপাদন করে, তাকে জীবননির্বাহী খামার বলে। এ ধরনের খামারে কৃষিপণ্য উৎপাদন প্রকৃতির ওপর নির্ভরশীল। এজন্য জীবননির্বাহী খামারে উৎপাদন দক্ষতা কম, মূলধন বিনিয়োগ কম, ঝুঁকির পরিমাণ কম হয়। জীবননির্বাহী খামারে পরিবারের ভরণ-পোষণের জন্য ফসল উৎপাদিত হয় । উদ্দীপকের আক্কাছ মিয়া একজন সাধারণ কৃষক। তার খামারের আয়তন ছোট হওয়ায় সে বেশি ফসল উৎপাদন করতে পারে না। সে সনাতন পদ্ধতিতে চাষাবাদ করে। ফলে সে যা উৎপাদন করে তা দিয়ে শুধু তার পরিবারের ভরণ-পোষণ চলে। তাছাড়া সে উৎপাদন ব্যবস্থায় অদক্ষ। অর্থাৎ তার খামারটি জীবননির্বাহী খামারের বৈশিষ্ট্যকে ধারণ করে। তাই আক্কাছ মিয়ার খামারটি হলো জীবননির্বাহী খামার ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আক্কাছ মিয়ার খামার কোন ধরনের? ব্যাখ্যা করো ৷
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর