তাপমাত্রা বৃদ্ধি বাংলাদেশের কৃষি উৎপাদনকে কীভাবে বাধাগ্রস্ত করছে? ব্যাখ্যা করো ।
উত্তর: তাপমাত্রা বৃদ্ধি বাংলাদেশের কৃষি উৎপাদনের ওপর বিরূপ প্রভাব ফেলছে। কৃষি উৎপাদন প্রাকৃতিক পরিবেশের ওপর সরাসরি নির্ভরশীল। তাই কোনো কারণে প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় ঘটলে কৃষি উৎপাদন ব্যাহত হয়। তাপমাত্রা বৃদ্ধি বা বৈশ্বিক উষ্ণতার কারণে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। যেমন- খরা, বন্যা, অতিবৃষ্টি, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ইত্যাদি। এসব প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষি উৎপাদন বাধাগ্রস্ত হয় । উদ্দীপকে অধ্যাপক জামাল আহমেদ অর্থনৈতিক সেমিনারে বলেন, জলবায়ু পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ফলে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এতে উপকূলীয় অঞ্চলে ভূমির লবণাক্ততা বাড়ছে এবং কৃষিজ উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়াও খরা, জলোচ্ছ্বাস, অনাবৃষ্টি, নদীর প্রবাহ হ্রাস ইত্যাদি কারণে কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং তাপমাত্রা বৃদ্ধির কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের কৃষি উৎপাদনকে বাধাগ্রস্ত করছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
তাপমাত্রা বৃদ্ধি বাংলাদেশের কৃষি উৎপাদনকে কীভাবে বাধাগ্রস্ত করছে? ব…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর