উদ্দীপকে কৃষকদের কোন সমস্যার দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে কৃষকদের কৃষিপণ্যের বিপণনের সমস্যার দিকটি প্রতিফলিত হয়েছে। কৃষিপণ্যের বিপণন বলতে কৃষিপণ্যের ক্রয়-বিক্রয় বা বাজারজাতকরণ ব্যবস্থাকে বোঝায় । এ ব্যবস্থার মধ্যে পণ্যের যোগান, গুদামজাতকরণ, পরিবহন ও বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ ইত্যাদি কার্যাবলি অন্তর্ভুক্ত । বাংলাদেশে কৃষিপণ্যের বিপণন ব্যবস্থা নানা ধরনের সমস্যা রয়েছে। ফলে কৃষকরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়। উদ্দীপকে বাংলাদেশের কৃষকরা দারিদ্র্য। ফলে তারা তাদের উৎপাদিত ফসল গুদামজাত ও সংরক্ষণ করে বাজারজাত করতে পারে না। তাছাড়া অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা দুর্বল বাজার কাঠামো, ঋণের অভাব, ত্রুটিপূর্ণ ওজনসহ নানাবিধ সমস্যা রয়েছে। এসব কারণে কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। কৃষকদের এ সমস্যাগুলো কৃষিপণ্য বিপণনের সাথে সম্পর্কিত। তাই বলা যায়, কৃষকদের বিপণন সমস্যার দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কৃষকদের কোন সমস্যার দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর