আলু বিপণনে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ যথেষ্ট কি? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: আলু বিপণনে সরকারের গৃহীত পদক্ষেপ সহায়ক হলেও যথেষ্ট নয়। কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধি, আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে কৃষকদের জানানো ও ব্যবহার করার পদ্ধতি শিখানো, কৃষি পণ্যের সুষম যোগান ও রপ্তানি ইত্যাদি সুবিধা উন্নত বিপণন ব্যবস্থার মাধ্যমে অর্জিত হয়। কৃষি বিপণন সঠিক না হলে অর্থনৈতিক উন্নয়নও ব্যাহত হয়। কৃষি বিপণনয়ের সকল সমস্যা বাংলাদেশ সরকার কর্তৃক সমাধান করা সম্ভব। উদ্দীপকে দেখা যায়, সরকার কৃষির উন্নয়নে গুদামঘর নির্মাণ ও স্বল্প সুদে ঋণসহ নানা ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু শুধুমাত্র এতে করে কৃষি বিপণন নিশ্চিত করা সম্ভব নয়। এর পাশাপাশি গ্রাম অঞ্চলগুলোতে বেশি গ্রামীণ ব্যাংক নির্মাণের পাশাপাশি স্বল্প সুদেও সহজ শর্তে ঋণ প্রদান নিশ্চিত করতে হবে। গ্রাম অঞ্চলে কৃষি বাজারে দালাল ও মধ্যবর্তী ফড়িয়া থাকে, যা কৃষকদের ন্যায্য অধিকার হতে ব্যাহত করে। এদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে, এদের বাজার হতে অপসারণ করতে হবে। কৃষি বিপণনয়ের উপাদান সমূহ ব্যবহার করে কিভাবে পণ্য ন্যায্যমূল্যে বিক্রয় সম্ভব, এ সম্পর্কে কৃষকদের জানাতে হবে। কৃষি উৎপাদনের বিভিন্ন সামগ্রী যথাসম্ভব কম মূল্যে যেন কৃষকরা পেয়ে থাকে, তা নিশ্চিত করতে হবে। কৃষি জগতে যে সকল নতুন প্রযুক্তির আবিষ্কার হয়, সে সমস্ত বিষয়ে কৃষকদের জানানো এবং সেগুলোর ব্যবহার সম্পর্কিত সকল তথ্য তাদের প্রদান করতে হবে। উপরোক্ত তথ্যগুলো যদি সরকার বাস্তবায়ন করে, তবে এদেশের বিপন্ন ব্যবস্থার সকল সমস্যার সমাধান হবে, যা এরশাদের মতো কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশিত করতে সাহায্য করবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
আলু বিপণনে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ যথেষ্ট কি? উদ্দীপকের আলোকে বিশ…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর