কৃষিতে ICT ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: যা কৃষিতে ICT ব্যবহারের মাধ্যমে উৎপাদকের দক্ষতা ও উৎপাদন বাড়ে। তথ্য প্রযুক্তির জ্ঞান ও আধুনিক যন্ত্রপাতি কৃষিতে ব্যবহার করে উৎপাদন ও বিপণন করাই হলো কৃষিতে আইসিটির ব্যবহার। এর মাধ্যমে কৃষকেরা দক্ষতার সাথে উৎপাদন করতে পারে। আবার, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ থেকে মুক্তি পেতে কৃষিতে আইসিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে জামাল আলু চাষে ইন্টারনেট ও মোবাইল ফোনের মাধ্যমে কৃষি তথ্যসেবা কেন্দ্রের সহায়তা নেন। ফলে তিনি উৎপাদনে সাফল্য লাভকরেন। আবার, উৎপাদিত ফসলের বাজার সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করেও লাভবান হন। অর্থাৎ কৃষিতে আইসিটির ব্যবহার কৃষকদের দক্ষ ও উৎপাদনশীল করে তোলে। কৃষিতে আইসিটি ব্যবহার করে উন্নত ও উফশী ফসলের জাত উদ্ভাবন করা যায়। ফলে উৎপাদন বৃদ্ধি পায়। কৃষিতে আবহাওয়া, ঝড় বৃষ্টি, তাপমাত্রা অত্যন্ত প্রবল ভূমিকা পালন করে। আইসিটির মাধ্যমে এ সম্পর্কে তথ্য পেয়ে কৃষকেরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। কৃষি কাজে সরকারি সহায়তা সম্পর্কে এর মাধ্যমে তথ্য জানা যায়। আইসিটির মাধ্যমে মাটি, বীজ ও যন্ত্রপাতির গুণাগুণ সম্পর্কে কৃষক অভিহিত হতে পারে। এর মাধ্যমে কৃষি বিজ্ঞানী ও গবেষকদের সাথে কৃষকেরা সরাসরি যোগাযোগ করতে পারে। কৃষকেরা বিশেষজ্ঞদের কাছে ফসলের রোগ ও প্রতিকার সম্পর্কে সঠিক তথ্য জানতে পারে। এভাবে, কৃষিতে আইসিটি ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
কৃষিতে ICT ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর