বেলালের কৃষি উৎপাদন কার্যক্রম উৎপাদনের কোন ধারণার সাথে সংগতিপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বেলালের কৃষি উৎপাদন কার্যক্রম উৎপাদনের শস্য বহুমুখীকরণ ধরনের সাথে সঙ্গতিপূর্ণ। কোন একক ফসল ও একক প্রযুক্তির উপর নির্ভর না থেকে, একাধিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একাধিক শস্য উৎপাদন কে শস্য বহুমুখীকরণ বলে। শস্য বহুমুখীকরণ এর মাধ্যমে এক জমিতে নানা রকম ফসল চাষ সম্ভব হয়। এতে জমির উৎপাদনশীলতার বৃদ্ধি পায়। ফসলের উপর থেকে অনেক প্রাকৃতিক বিরূপ প্রভাব হ্রাস পায়। পাশাপাশি আর্থিক ঝুঁকিও হ্রাস পায়। উদ্দীপকের বেলাল একই জমিতে তিনটি ফসল চাষ করে। সে মরিচ, সরিষা ও ধান উৎপাদন করে। ফলে তার ফসল উৎপাদন বৃদ্ধি পায়। অতএব, আমরা বলতে পারি, বেলাল কৃষি কার্যক্রম উৎপাদনে শস্য বহুমুখীকরণ-এর সাথে সঙ্গতিপূর্ণ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বেলালের কৃষি উৎপাদন কার্যক্রম উৎপাদনের কোন ধারণার সাথে সংগতিপূর্ণ? …
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর