উদ্দীপকে উল্লিখিত যে উৎস হতে জনাব আজম ঋণ গ্রহণ করেছেন তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব আজম কৃষিকাজের জন্য অপ্রাতিষ্ঠানিক উৎস হতে কৃষি ঋণ গ্রহণ করেন । কৃষি ঋণের যে সমস্ত উৎস সরকারি বিধি ও নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত হয় সেসব উৎসকে অপ্রাতিষ্ঠানিক উৎস বলে। সাধারণত এখানে ঋণের সুদের হার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়। এ ঋণের উৎস হিসেবে গ্রাম্য মহাজন, গ্রাম্য ব্যবসায়ী ও দোকানদার, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন উল্লেখযোগ্য । ফড়িয়া উদ্দীপকে জনাব আজম চাষাবাদের জন্য ঋণ গ্রহণ করেন। তিনি আত্মীয়-স্বজন, গ্রাম্য মহাজন ও বন্ধু-বান্ধবদের কাছ থেকে ঋণ গ্রহণ করেছেন । তা তার প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। গ্রামে কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎসের যোগানের অপর্যাপ্তার জন্য তিনি উচ্চ সুদের হারে ঋণ গ্রহণ করেছেন। যা ওপরে উল্লিখিত ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎসের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং জনাব আজমের ঋণের উৎসটি অপ্রাতিষ্ঠানিক উৎস ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত যে উৎস হতে জনাব আজম ঋণ গ্রহণ করেছেন তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর