'জনগণের সচেতনতা কৃষি পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে পারে' – তুমি কি একমত? যুক্তিসহ ব্যাখ্যা কর।
উত্তর: জনগণের সচেতনতার পাশাপাশি অভিযোজন পদ্ধতি গ্রহণের মাধ্যমে কৃষি পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করা সম্ভব। কোনো কিছুকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য জনসচেতনতার কোনো বিকল্প নেই। আর এর সাথে অভিযোজন পদ্ধতি গ্রহণ করে আরও সুষ্ঠুভাবে সমস্যার সমাধান সম্ভব। অভিযোজন বলতে বোঝায় পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়া। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে পরিবর্তিত পরিস্থিতিতে তাল মিলিয়ে চলা। ফলে পরিবেশ পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সহজেই মানিয়ে নেওয়া যায় বা কাটিয়ে ওঠা সহজ হয়। উদ্দীপকে দেখা যায়, B কৃষিপ্রধান একটি দেশ। এর ৭৫% লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। সেখানে পরিবেশ দূষণের ফলে কৃষির উৎপাদন ব্যহত হচ্ছে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য দেশটি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন নীতি, চুক্তি ও প্রটোকল স্বাক্ষর করছে। এছাড়াও অভিযোজন ক্ষমতা বৃদ্ধি ও জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। এভাবে সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় কৃষি পরিবেশকে সংরক্ষণ করা সহজ হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবকে মোকাবেলা করার জন্য Conference of the Parties (cop-16) তে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। যাতে বৈশ্বিক উষ্ণতা ক্রমশ বাড়ার পরিবর্তে হ্রাস পায়। ১৯৯৭ সালেও এই বিষয় রোধে কিয়োটা প্রটোকল চুক্তি করা হয়। ১৯৯২ সালে পরিবেশ নীতি প্রণয়ন করা হয়। ১৯৯৫ সালে ও পরিবেশ সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়। যেমন:- জনবহুল অঞ্চল থেকে দূরে ইটের ভাটা স্থাপন করা, বেশি বেশি গাছপালা লাগানো, ইউরিয়া সারের পরিবর্তে গ্যাসোলিনের ব্যবহার কীটনাশক এর ব্যবহার হ্রাস ইত্যাদি। এভাবে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ও বাস্তবায়নের ফলে কৃষি পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করা যায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
'জনগণের সচেতনতা কৃষি পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে পারে' – তু…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর