বাংলাদেশের GDP-এর প্রবৃদ্ধির জন্য কৃষি খাতের কোন উপখাতের গুরুত্ব বেশি উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও।
উত্তর: বাংলাদেশের GDP (Gross Domestic Product) এর প্রবৃদ্ধির জন্য কৃষিখাতের শস্য ও শাক সবজি উপখাতের গুরুত্ব বেশি। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর উপখাত হলো শস্য ও শাকসবজি খাত। এটি বিভিন্ন প্রকার শাকসবজি নিয়ে গঠিত। এখানে উৎপাদিত শস্যের মধ্যে ধান, পাট, গম, ডাল ইত্যাদি প্রধান। এছাড়া আলু, কপি লাউ, করলা, বেগুনসহ অনেক ধরণের সবজি উৎপন্ন হয়। উদ্দীপকে দেখা যায়, কালামের দেশে ২০১৬-১৭ সালে শস্য, মৎস্য, প্রাণিসম্পদ ও বনজ সম্পদের অবদান যথাক্রমে ৭.৯১, ৩.৬১, ১.৬০ ও ১.৬৬ শতাংশ। তবে ২০১৭-২৮ অর্থবছরে সবগুলো উপখাতের অবদান দাঁড়ায় যথাক্রমে ৭.৩৭, ৩.৫৭, ১.৫৪, ও ১.৬৩ শতাংশ। এগুলোর মধ্যে অন্যান্য উপখাতের তুলনায় শস্য খাতের অবদান সবচেয়ে বেশি। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের অর্থনীতিতে কৃষি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদেশের অর্থনীতিতে ২০১৭-১৮ অর্থবছরে শস্য, মৎস্য, প্রানিজসম্পদ ও বনজসম্পদের অবদান যথাক্রমে ৭.৫১, ৩.৫৬, ১.৫৩ ও ১.৬২ শতাংশ। আবার ২০১৮-১৯ অর্থবছরে কৃষির সবগুলো উপখাতের অবদান যথাক্রমে ৭.০৫, ৩.৫০, ১.৪৭ ও ১.৫৮ শতাংশ। অর্থাৎ অন্যান্য উপখাতের চেয়ে GDP-তে শস্য ও শাকসবজি উপখাত বেশি অবদান রাখছে। তাই আমরা বলতে পারি, বাংলাদেশের GDP কৃষিখাতের শস্য ও শাক সবজি উপখাত বেশি গুরুত্বপূর্ণ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের GDP-এর প্রবৃদ্ধির জন্য কৃষি খাতের কোন উপখাতের গুরুত্ব বে…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর