উদ্দীপকে উল্লিখিত সমস্যার সমাধান করার জন্য সরকারের পদক্ষেপের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: কৃষি বিপণন ব্যবস্থার উন্নয়নের জন্য সরকারের ভূমিকা অপরিসীম। কৃষি বিপণন বলতে বোঝায় উৎপাদিত পণ্যের সংগ্রহকরণ, শ্রেণিবিভাজন, নমুনাকরণ, গুদামজাতকরণ, বিক্রয় প্রভৃতি কর্মকান্ডের সমন্বয়। এ বিপণন কাজে নানান ধরনের জটিলতা দেখা দেয়। যথা- দালাল, ফড়িয়া, মহাজন প্রভৃতি মধ্যস্বত্বভোগী এবং পরিবহনের জটিলতা, সংরক্ষণের সমস্যা ইত্যাদি। এসব সমস্যা সমাধানের জন্য সরকারের পরিকল্পনা আবশ্যক। উদ্দীপকে জলিল মিয়া কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করেও উপযুক্ত মূল্যে পায় না। সম্প্রতি সে টেলিভিশনের মাধ্যমে জানতে পারে অবকাঠামো উন্নয়ন, কৃষিঋণ, উপকরণ ভর্তুকি ইত্যাদি সমস্যা সমধানে সরকার এগিয়ে এসেছে। তাই নায্য মূল্যে পারে বলে আশা করেছে। ইতোমধ্যে সরকার কৃষির অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ, বাজার তদারকি সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ ছাড়াও মাঠ পর্যায়ে সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য কেনাকাটা মধ্যস্বত্বভোগীদের অংশগ্রহণ কমানো, কৃষি বাজার সম্প্রসারিত করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। সুতরাং আমরা বলতে পারি, উপরোক্ত কর্মসূচি বাস্তবায়ন হলে কৃষকের সমস্যার সমাধান পাওয়া যাবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমস্যার সমাধান করার জন্য সরকারের পদক্ষেপের গুরুত্…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর