জনাব মালেক সাহেবের পরামর্শে বাংলাদেশের কৃষি কাঠামোর যে বিষয়গুলো ফুটে উঠেছে উদ্দীপকের আলোকে তার বর্ণনা দাও।
উত্তর: জনাব মালেক সাহেবের পরামর্শে বাংলাদেশে কৃষিতে আমূল পরিবর্তন ও উন্নয়নের হাতছানি দেওয়ার বিষয়টি ফুটে উঠেছে। সাধারণত বাংলাদেশের কৃষকেরা কৃষিকাজে সনাতন পদ্ধতি ব্যবহার করত। কিন্তু বর্তমানে বাংলাদেশের কৃষিতে আধুনিকায়নের ছোঁয়া লক্ষ্য করা যাচ্ছে। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। সরকার কৃষকদের জন্য নানান পদক্ষেপ গ্রহণ করেছে, যেমন ঋণ সহায়তা, উন্নত বিপণন ব্যবস্থা ইত্যাদি। উদ্দীপকে মালেক সাহেব একজন কৃষি কর্মকর্তা। তিনি কৃষি উন্নয়ন সম্পর্কে কৃষকদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন। কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। মূলধন স্বল্পতা কাটানোর জন্য কৃষি ঋণ সহায়তা নেওয়ার কথা বলেন। এছাড়াও, কৃষকদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য কৃষি বীমা করার পরামর্শ দেন। এছাড়াও কৃষকেরা যেন নায্যমূল্য পায় সেজন্য তিনি বাজার মূল্যের সঠিক তথ্য প্রদান করেন।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
জনাব মালেক সাহেবের পরামর্শে বাংলাদেশের কৃষি কাঠামোর যে বিষয়গুলো ফুট…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর