আয়নালের চাষাবাদ পদ্ধতি জসিমের চেয়ে উন্নততর- ব্যাখ্যা কর।
উত্তর: আয়নাল তার উৎপাদিত ফসলের মাধ্যমে পারিবারিক চাহিদা মেটানোর পরও অনেক উদ্বৃত্ত থাকে বলে আয়নালের পদ্ধতি জসিমের চাষাবাদ পদ্ধতির চেয়ে উত্তম। যে কৃষি খামারে অধিক বিনিয়োগ ও বৃহদায়তন মুনাফার উদ্দেশ্য কৃষিকাজ পরিচালনা করা হয় তাকে বাণিজ্যিক খামার বলে। এ খামারে মূলধন ও দক্ষতা বেশি। অপরদিকে জীবননির্বাহী খামারে শুধু পারিবারিক ভরণপোষণের জন্য উৎপাদন করে। এটিতে সাধারণ সনাতন পদ্ধতিতে চাষাবাদ হয় বলে এখানে উদ্বৃত্তও কম হয়। মূলধন ও দক্ষতা কম থাকায় উৎপাদন ও কম হয়। উদ্দীপকে জসিম তার জমি চাষাবাদ করার মাধ্যমে শুধু তার পরিবারের ভরণপোষণ করতে পারে। অপরদিকে আয়নাল পরিবারের চাহিদা মেটানোর পর উৎপাদিত ফসলের বেশিরভাগই বিক্রি করে। ফলে আয়নাল ধীরে ধীরে উন্নতি লাভ করতে থাকে। জীবননির্বাহী খামারের কোন প্রাতিষ্ঠানিক কাঠামো থাকে না। এটি সাধারণত পারিবারিকভাবে পরিচালিত হয়। অন্যদিকে বাণিজ্যিক খামারের পরিচালনা, উন্নত উৎপাদন ব্যবস্থা ও বাজারজাতকরণ সহ সকল কার্যক্রম প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত হয়। বাণিজ্যিক খামারে সম্পদ ও দক্ষতার পূর্ণ ব্যবহার নিশ্চিত হয়। ফলে উৎপাদন ও বৃদ্ধি পায়। সুতরাং বলতে পারি যে, জসিমের জীবননির্বাহী খামারের চেয়ে আয়নালের বানিজ্যিক খামারের চাষাবাদ উন্নতর।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
আয়নালের চাষাবাদ পদ্ধতি জসিমের চেয়ে উন্নততর- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর