“তার পরামর্শের বাইরেও কৃষি কাঠামোর কিছু বিষয় অন্তর্ভুক্ত" - তোমার মতামত দাও।
উত্তর: জনাব মালেকের পরামর্শের বাইরেও কৃষি কাঠামোর কিছু বিষয় অন্তর্ভুক আছে বলে আমি মনে করি। কৃষিতে কৃষি উন্নয়নের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো, উপকরণ ভর্তুকি, কৃষিঋণ বিতরণ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম লাঘব, কৃষকের প্রশিক্ষণ ইত্যাদি। এছাড়াও কৃষকদের মধ্যে সমবায় গঠনের মাধ্যমে চাষাবাদে উন্নয়ন করা যায়। এ ছাড়াও বাজার ব্যবস্থা স্থিতিশীলতার জন্য পরিবহন ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে জনাব মালেক একজন কৃষি কর্মকর্তা। তিনি কৃষি উন্নয়নের জন্য কৃষকদের অবগত করে থাকেন। তিনি কৃষকদের কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের উৎসাহ প্রদান করেন। কৃষিকাজে সরকারের গৃহিত বিভিন্ন সহায়তা গ্রহণ ও কৃষিবীমা করতে উৎসাহ প্রদান করেন। এছাড়াও যোগাযোগ ব্যবস্থার ওপরও গুরুত্বারোপ করেন। বাংলাদেশের কৃষিতে ওপরে উল্লিখিত বিষয় গুলোর পাশাপাশি সরকার কৃষকদের কৃষি উপকরণ সহায়তা যেমন: উচ্চ ফলনশীল ফসলের বীজ, সার, কীটনাশক, ইত্যাদি প্রদান করছে। কৃষিতে মূলধনের স্বল্পতা কাটানোর জন্য কৃষিব্যাংক স্থাপন সহ নানান উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়াও অদক্ষ কৃষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছেন। পাশাপাশি ভূমিহীন কৃষকদের পরিত্যক্ত ও অনাবাদি জমি বিতরণ করছেন। এভাবে বাংলাদেশের কৃষিতে দিন দিন উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
“তার পরামর্শের বাইরেও কৃষি কাঠামোর কিছু বিষয় অন্তর্ভুক্ত" - তোমার ম…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর