উদ্দীপকে সিরাজ মিয়া কৃষিকাজের জন্য কোন ধরনের উৎস থেকে ঋণ গ্রহণ করে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের অপ্রাতিষ্ঠানি কৃষি ঋণের উৎসটি পর্যাপ্ত নয়। কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো সাধারণত অসংগঠিত, অনিশ্চিত ও শোষণমূলক হয়। এ ঋণের সুদের হার বেশি বলে কৃষকেরা এখান থেকে তেমন লাভবান হতে পারেন না। তাই এই ঋণের উৎস কৃষিকাজের জন্য যথেষ্ট নয়। উদ্দীপকে সিরাজ মিয়া একজন দরিদ্র কৃষক। তার সামান্য জমিতে চাষাবাদের জন্য তার কাছে পর্যাপ্ত মূলধন নেই। কাজেই তিনি গ্রাম্য মহাজনের কাছ উচ্চ সুদে ঋণ গ্রহণ করেন। এ ঋণের অর্থ দিয়ে বীজ, কীটনাশকে ও সার কিনতে পারে ঠিকই, কিন্তু বছরান্তে ফসলের সিংহভাগ চলে যায় তা পরিশোধ করতে। ফলে তিনি এ ঋণ থেকে তেমন সুফল পান না। এজন্যই এই ঋণের উৎসের পাশাপাশি প্রাতিষ্ঠানিক উৎসের দরকার। বাংলাদেশ হলো একটি জনবহুল দরিদ্র ও কৃষিপ্রধান দেশ। এখানে কৃষকরা তাদের কৃষিকাজের জন্য পর্যাপ্ত মূলধন যোগান দিতে পারে না। কাজেই তারা বিভিন্ন উৎস হতে কৃষি ঋণ গ্রহণ করে। এখানে অপ্রাতিষ্ঠানিক উৎসের পাশাপাশি প্রাতিষ্ঠানিক ঋণের উৎস থাকলেও তা যথেষ্ট নয়। তাছাড়া প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ গ্রহণ পদ্ধতি সময় সাপেক্ষ ও অত্যন্ত জটিল। তবে প্রাতিষ্ঠানিক উৎসের ঋণের সুদের হার কম বলে কৃষকেরা লাভবান হয়। তাই প্রাতিষ্ঠানিক উৎসের ঋণ সুবিধা বাড়াতে হবে। এর পাশাপাশি কৃষকের মাঝে উপকরণ ভর্তুকি প্রদান করতে হবে। এছাড়া প্রকৃত কৃষকের মাঝে খাস জমি বিতরণের মাধ্যমেও কৃষকদের সহায়তা করা দরকার। এরকমভাবে সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করে কৃষকেরা লাভবান হবেন।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সিরাজ মিয়া কৃষিকাজের জন্য কোন ধরনের উৎস থেকে ঋণ গ্রহণ করে …
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর