উদ্দীপকে যে শিল্পের কথা বলা হয়েছে সে শিল্প বিকাশের বাধাসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে চামড়া শিল্পের প্রক্রিয়াজাতকরণ সমস্যার বিষয়টি ফুটে উঠেছে। চামড়া শিল্প প্রক্রিয়াজাতকরণ বলতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ, ও রক্ষণাবেক্ষণকে বোঝায়। এ শিল্পের কাঁচামাল তথা চামড়ার যোগান কোরবানির ঈদে বেড়ে যায়। তবে এসব চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য ট্যানারি ও রাসায়নিক দ্রব্যের অভাবে গুণগতমান রক্ষা করা সম্ভব হয় না। ফলে এর সঠিক মূল্য পাওয়া যায় না। উদ্দীপকে জনাব রহমান এক সেমিনারে একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় শিল্প উল্লেখ করেন। একটি বিশেষ সময়ে বা কোরবানির ঈদে এর কাঁচামালের যোগান প্রচুর বেড়ে যায়। তবে এ শিল্পের প্রধান বাধা পর্যাপ্ত ট্যানারি নগরী না থাকা। আবার, এ শিল্পে দক্ষ জনশক্তির অভাব বিদ্যমান। এছাড়াও এ শিল্পে মূলধনের চাহিদার তুলনায় ঋণের যোগান সীমিত। এর সঙ্গে সঠিক সরকারি নীতিমালার অভাবও এ শিল্পের উন্নয়নকে বাধাগ্রস্ত করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যে শিল্পের কথা বলা হয়েছে সে শিল্প বিকাশের বাধাসমূহ ব্যাখ্য…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর