বাংলাদেশে উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তি সম্প্রসারণের পথে বাধাসমূহ বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশে উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তি সম্প্রসারণের পথে বাধাসমূহ নিম্নে আলোচনা করা হলো- ১. শিক্ষার অভাব: বাংলাদেশের অধিকাংশ কৃষকই স্বল্পশিক্ষিত। তারা এসব নতুন নতুন আবিষ্কার সম্পর্কে অবগত থাকে না। এগুলো ব্যবহার সুবিধা সম্পর্কে তারা খুব কমই অবগত থাকে। ২. দারিদ্র্য: বাংলাদেশের গ্রামাঞ্চলের অধিকাংশ কৃষকই দরিদ্র্য। এসমস্ত নতুন নতুন প্রযুক্তি ক্রয় করার সামর্থ তাদের থাকে না। ৩. দালাল: অনেক কৃষক ঋণ নিয়ে নতুন প্রযুক্তি ব্যবহার করে অধিক উৎপাদন করে থাকে, কিন্তু যেসব মধ্যস্বত্বভোগী ফসল ক্রয় করে তারা পন্যের ন্যায্যমূল্য দেয় না। ফলে কৃষকরা আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত হয় না। ৪. প্রাতিষ্ঠানিক ঋণ: প্রাতিষ্ঠানিক ঋণের সুদের হার কম হলেও, এর প্রক্রিয়াগত জটিলতা বেশি, ফলে কৃষকেরা ঋণ গ্রহণে নিরুৎসাহিত হয়। ৫. জ্বালানির ঊর্ধ্বমূল্য: উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহারের জন্য অনেক জ্বালানির প্রয়োজন হয়, কিন্তু বর্তমানে বাজারে জ্বালানি দ্রব্যের উচ্চমূল্যের কারণে কৃষকরা তা বহন করতে ব্যর্থ হয়। আমার মতে, উপরিউক্ত আলোচনা গুলোই বাংলাদেশে প্রযুক্তি সম্প্রসারণের পথে বাঁধা।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশে উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তি সম্প্রসারণের পথে বাধাসমূহ বিশ…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর