উদ্দীপকের আলোকে কৃষিপণ্যের বাজারজাতকরণের সমস্যাগুলো চিহ্নিত কর।
উত্তর: বাংলাদেশের কৃষিজাত পণ্যের বিপণন ব্যবস্থা খুবই দুর্বল। কৃষক ন্যায্য দামে পণ্য বিক্রয় করতে পারে না। নিচে উদ্দীপকের আলোকে কৃষি পণ্যের বাজারজাতকরণের সমস্যাগুলো আলোচনা করা হলোঃ- পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাঃ আমাদের দেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত। তাই এটি কৃষকের জন্য অত্যন্ত ব্যয়বহুল ও শ্রমসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। যার পরিপ্রেক্ষিতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য শহরে বিক্রি করতে পারেনা। মধ্যবর্তী ব্যবসায়ী ও দালালঃ মধ্যবর্তী ব্যবসায়ী ও দালালের জন্য কৃষকেরা কোন ফসল নায্য দামে বিক্রয় করতে পারে না। যার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। গুদামজাতকরণ ও সংরক্ষণের অসুবিধাঃ কৃষিজাত পণ্য সংরক্ষণের জন্য পর্যাপ্ত গুদামজাতকরণের অভাব রয়েছে। সংরক্ষণের অসুবিধার কারণে অনেক উদ্ধৃত ফসল নষ্ট হয়। ফসল কৃষকেরা ফসলের মৌসুমী কম দামে ফসল বিক্রি করতে বাধ্য হয়। কৃষকের দারিদ্রঃ বাংলাদেশের কৃষকরা খুবই দরিদ্র হওয়ায় ফসল ওঠার সাথে সাথে বা ওঠার আগে তা নামমাত্র মূল্যে বিক্রি করে দেন। বাংলাদেশের কৃষি পণ্যের বাজারজাতকরণ ব্যবস্থায় উপরিক্তো ত্রুটিসমূহ সহ আরও বহু সমস্যা পরিলক্ষিত হয়। যার কারণে আশরাফের আর্থিক সচ্ছলতা অর্জিত হয়নি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে কৃষিপণ্যের বাজারজাতকরণের সমস্যাগুলো চিহ্নিত কর।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর