কৃষির যে পরিবর্তনের ধারা উদ্দীপকে ফুটে উঠেছে দেশের অর্থনৈতিক উন্নয়নে তার অবদান মূল্যায়ন কর।
উত্তর: বাংলাদেশের কৃষিব্যবস্থা এখনও প্রায় জায়গায়ই প্রাচীন পদ্ধতিসমূহ ব্যবহার থাকলেও বর্তমানে সে ধারার পরিবর্তন আসছে। উৎপাদনের কৌশল, উন্নত প্রযুক্তির প্রয়োগ, ICT ব্যবহার উৎপাদনের পরিমান ইত্যাদি ক্ষেত্রে আধুনিকতার মাধ্যমে কৃষিকাজ করা সহজতর হচ্ছে। দেশের অর্থনৈতিক উন্নয়নের কৃষির এই পরিবর্তন ধারা নিম্নে মূল্যায়ন করা হলো- ১. বর্তমানে লাঙল, বলদ ইত্যাদি ব্যবহারের পরবর্তীতে পাওয়ার ট্রিলার, ড্রাম সিডার, ট্রাক্টর ইত্যাদি ব্যবহার করা হচ্ছে যা কৃষি কাজকে সহজ করে উৎপাদনশীলতা বৃদ্ধি করছে। ২. আধুনিক সেচ পদ্ধতির কারণে সেচ দেওয়া সহজ হয়েছে, ফলে শুকনো মৌসুমেও ফসল উৎপাদন কমছে না। ৩. বিভিন্ন আধুনিক সার ব্যবহার করে একই জমিতে একাধিক ফসল উৎপাদন সম্ভব হচ্ছে, যা জমির উৎপাদনশীলতা বৃদ্ধি করে। ৪. গোবরের সারের পরিবর্তে রাসায়নিক সারের ব্যবহার বেড়েছে, যা ফসলের উৎপাদন বাড়াতে সক্ষম। ৫. কৃষকরা সার ব্যবহার করে সম্পূর্ণ জমির ব্যবহার নিশ্চিত করছে। যার ফলে কোন জমি পতিত থাকছে না। বর্তমানে শুধু কৃষির কোন একক ক্ষেত্রে নয় বরং একাধিক ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
কৃষির যে পরিবর্তনের ধারা উদ্দীপকে ফুটে উঠেছে দেশের অর্থনৈতিক উন্নয়ন…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর