উদ্দীপকের তত্ত্বের আলোকে বাংলাদেশের জনসংখ্যার অবস্থান বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের তত্ত্বের আলোকে বলা যায়, বাংলাদেশের জনসংখ্যা কাম্য নয়। সম্পদের দক্ষ ব্যবহার যে জনসংখ্যায় সর্বোচ্চ মাথাপিছু আয় ও উৎপাদন নিশ্চিত হয়, তাকে কাম্য জনসংখ্যা বলে। কোনো দেশের প্রকৃত জনসংখ্যা কাম্য জনসংখ্যার চেয়ে কম হলে তা নিম্ন জনসংখ্যার দেশ। আবার, প্রকৃত জনসংখ্যা কাম্য জনসংখ্যার চেয়ে বেশি হলে তা অধিক জনসংখ্যার দেশ। উদ্দীপকে লক্ষ করা যায় E বিন্দুতে দেশের মাথাপিছু প্রকৃত আয় কম। যা নিম্ন জনসংখ্যার দেশকে নির্দেশ করে। তবে জনসংখ্যা বেড়ে F বিন্দুতে মাথাপিছু আয় সর্বাধিক হয়। যা কাম্য জনসংখ্যার দেশকে নির্দেশ করে, আবার G বিন্দুতে প্রকৃত জনসংখ্যা বেশি বলে বেকারত্বের পরিমাণ বেশি। তাই মাথাপিছু আয় কম। যা অধিক জনসংখ্যার দেশকে নির্দেশ করে। বাংলাদেশের জনসংখ্যার পরিমাণ দেশে বিদ্যমান প্রাকৃতিক সম্পদের তুলনায় অধিক। এদেশের জনসংখ্যা প্রায় ১৬.৮২ কোটি যার তুলনায় সম্পদের পরিমাণ কম। যদিও বাংলাদেশে মাথাপিছু আয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবুও দারিদ্র্য, বেকারত্ব, পুষ্টিহীনতা, জীবনযাত্রার নিম্নমান বিরাজ করছে। এসব বিবেচনায় বাংলাদেশকে অধিক জনসংখ্যার দেশ হিসেবে গণ্য করা যুক্তিযুক্ত ও বাস্তব সম্মত।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের তত্ত্বের আলোকে বাংলাদেশের জনসংখ্যার অবস্থান বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর