উদ্দীপকে 'X [গণিত] দেশটিতে কোন শিল্প প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে X দেশের যে শিল্প প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে তা পোশাক শিল্প। বাংলাদেশের পোশাক শিল্প ১৯৭৬-৭৭ সালে মাত্র তিনটি কারখানার তৈরি পোশাক রপ্তানির মধ্য দিয়ে যাত্রা শুরু করে। এর মধ্যে পোশাক শিল্পের কারখানা ও কর্মচারীর সংখ্যা যেমন অভাবনীয়ভাবে বেড়েছে, তেমনি আয়ও বেড়েছে কয়েক হাজার গুণ। বর্তমানে এ শিল্পে প্রায় ৫,০০০ কারখানা রয়েছে। এসব কারখানায় কর্মরত শ্রমিকের সংখ্যা ৫০ লক্ষের অধিক। এসব শ্রমিকের শতকরা ৮০ ভাগই দেশের অবহেলিত ও বঞ্চিত গরিব নারী। উদ্দীপকে দেখা যায়, X দেশটি জনবহুল হওয়য় বাণিজ্য ঘাটতি বিদ্যমান। এ পরিস্থিতি মোকাবেলায় একটি বিশেষ শিল্পে প্রণোদনা দেয়া হয়। যা নারীর কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক। এছাড়াও দেশের বৈদেশিক মুদ্রার সিংহভাগ বর্তমানে এ খাত থেকে উপার্জিত হয়। বাংলাদেশের রপ্তানি আয়ের ৮৩ শতাংশেরও বেশি বস্ত্র পণ্য ও তৈরি পোশাক শিল্প থেকে অর্জিত হয়। ২০১৮-১৯ অর্থবছরে ৩৪১৩৩ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক ও নিটওয়্যার রপ্তানি করেছে। সার্বিক বিবেচনায় বলা যায়, উদ্দীপকে X দেশটিতে তৈরি পোশাক শিল্পের কথা বলা হয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'X দেশটিতে কোন শিল্প প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর