বিষয়টির উন্নয়নে সরকারের গৃহীত ব্যবস্থাসমূহ মূল্যায়ন কর।
উত্তর: মানবসম্পদ উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের অধিক জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরিত করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এক্ষেত্রে লক্ষ রাখতে হবে পদক্ষেপসমূহ গ্রহণ করার ফলে জনগোষ্ঠীর অন্তর্নিহিত কর্মগুণ জাগ্রত হয়। তাদের কর্মদক্ষতা বৃদ্ধি পায়। এককথায় মানবসম্পদের উন্নয়ন ঘটে। উদ্দীপকে দেখা যায় দেশের জনসংখ্যাকে দক্ষ করে তোলার জন্য সরকার শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এর পাশাপাশি অপুষ্টি না দূরীকরণ ও নারী শিক্ষার প্রসারে সরকার যথেষ্ট ভূমিকা পালন করছে। এছাড়াও স্বাস্থ্য সেবা উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও মানবসম্পদ উন্নয়নে সরকার ১৯৯০ সালে প্রাথমিক শিক্ষাকে - বাধ্যতামূলক করেছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে বই বিতরণ করছে। ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান ও শিক্ষাকে আধুনিকায়ন করছে। এর পাশাপাশি সরকার কমিউনিটি মেডিকেল সেন্টার, হেলথ টেকনোলজি সেন্টার স্থাপন করছে। ফলে স্বাস্থ্যসেবার উন্নয়ন হচ্ছে। এছাড়াও নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের মাধ্যমেও নারীদের বড় অংশ কর্মদক্ষ করে তুলছে।এমনকি আবাসিক সুবিধা প্রদান করছে। যাতে সার্বিকভাবে দেশের মানবসম্পদের উন্নয়ন হয়। অনেক ক্ষেত্রে প্র সরকারের পদক্ষেপসমূহ সফলভাবে বাস্তবায়নও হয়েছে। তাই বলা যায়, মানবসম্পদ উন্নয়নে সরকারের গৃহীত ব্যবস্থাসমূহ যুগোপযোগী।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বিষয়টির উন্নয়নে সরকারের গৃহীত ব্যবস্থাসমূহ মূল্যায়ন কর।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর