উদ্দীপকে সিরাজ মিয়া কৃষিকাজের জন্য কোন ধরনের উৎস থেকে ঋণ গ্রহণ করে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সিরাজ মিয়া কৃষিকাজের জন্য অপ্রাতিষ্ঠানিক উৎস হতে কৃষিঋণ গ্রহণ করেন। কৃষিঋণের যে সমস্ত উৎস সরকারি বিধি ও নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত হয় সেসব উৎসকে অপ্রাতিষ্ঠানিক উৎস বলে। সাধারণত এখানে ঋণের সুদের হার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়। এ ঋণের উৎস হিসেবে গ্রাম্য মহাজন, গ্রাম্য ব্যবসায়ী ও দোকানদার, ফড়িয়া বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন উল্লেখযোগ্য। উদ্দীপকে সিরাজ মিয়া একজন দরিদ্র কৃষক। অভাবের সংসারে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সামান্য জমি ছাড়া তার কোনো সম্পদ নেই। তাই কৃষিকাজের জন্য ধানের বীজ, কীটনাশক ও সার ক্রয়ের জন্য ঋণ গ্রহণ করেন। তিনি এই ঋণ স্থানীয় মহাজনের কাছে থেকে উচ্চ সুদে গ্রহণ করেন। যা ওপরে উল্লিখিত ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎসের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই সিরাজ মিয়ার ঋণের উৎসটি অপ্রাতিষ্ঠানিক উৎস।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সিরাজ মিয়া কৃষিকাজের জন্য কোন ধরনের উৎস থেকে ঋণ গ্রহণ করে …
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর