উদ্দীপকে উল্লিখিত ব্যবধান কমানোর জন্য তুমি কোন ধরনের নীতিকে সমর্থন করবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যবধান কমানোর জন্য রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ নীতিকে সমর্থন করা জরুরি। বাণিজ্য সম্প্রসারণ নীতি বলতে এমন এক পদ্ধতিকে বোঝায় যেখানে নিজ দেশের সম্পদের পূর্ণ ব্যবহার করে আমদানি কমানো এবং রপ্তানি বৃদ্ধি করা। ফলে বাণিজ্য ঘাটতি কম হবে। উদ্দীপকে দেখা যায় বাংলাদেশের রপ্তানি আয় অপেক্ষা আমদানি ব্যয় বেশি। অর্থাৎ আমদানি ব্যয় ও রপ্তানির আয়ের মধ্যে বড় ব্যবধান রয়েছে। আর এই ব্যবধান কমানোর জন্যই দেশীয় সম্পদের পূর্ণ ব্যবহার করে উৎপাদন বাড়াতে হবে। এতে আমদানি কমে রপ্তানি বেড়ে যাবে। ফলে বাণিজ্য ঘাটতি কমে যাবে। রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য উৎপাদিত দ্রব্যের গুণগত মান বাড়াতে হবে। রপ্তানিমুখী শিল্পে উপকরণ ভর্তুকির মাধ্যমেও রপ্তানি সম্প্রসারণ করা যায়। আবার, রপ্তানিমুখী শিল্পে ট্যাক্স হলিডে ও আয়কর রেয়াত সুবিধা দেয়ার মাধ্যমে রপ্তানিকারকদের উৎসাহ প্রদান করতে হবে। এছাড়া আন্তর্জাতিক রপ্তানি মেলায় অংশগ্রহণ করে ক্রেতাদের আকৃষ্ট করতে হবে। এর পাশাপাশি সরকারের পৃষ্ঠপোষকতায় রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং উন্নয়ন তহবিল গঠন করতে হবে। এভাবেই বাণিজ্য ব্যবধান কমানো যাবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যবধান কমানোর জন্য তুমি কোন ধরনের নীতিকে সমর্থন …
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর