সুমনের একই জমিতে বিভিন্ন ধরনের শস্য চাষাবাদ কোন ধরনের উৎপাদন পদ্ধতি নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: সুমনের একই জমিতে বিভিন্ন ধরনের শস্য চাষাবাদ শস্যের বহুমুখীকরণ উৎপাদন পদ্ধতিকে নির্দেশ করে। একই জমিতে বছরের একটি শস্যের পরিবর্তে একাধিক শস্য উৎপাদন করার পদ্ধতিকে বলা হয় শস্যের বহুমুখীকরণ। এ পদ্ধতিতে বছরের বিভিন্ন সময়ে আবহাওয়া, মাটির গুণগত অবস্থা, সেচ সুবিধা ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করা হয়। এতে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। উদ্দীপকে সুমন এখন একই জমিতে সারা বছর ধরে বিভিন্ন শস্য ও সবজি উৎপাদন করে। এছাড়া তিনি উৎপাদন বৃদ্ধি করতে উন্নত যন্ত্রপাতি, বীজ এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করেছেন। এতে তার উৎপাদন বৃদ্ধি পায়। ফলে আরও এক বিঘা জমি ভাড়া নিয়ে ফসল, শস্য ও সবজি চাষের পরিধি বাড়ানো বলে সিদ্ধান্ত নিয়েছেন। তার এ ধরনের চাষাবাদ শস্যের বহুমুখীকরণ উৎপাদন পদ্ধতিকেই নির্দেশ করে। শস্য বহুমুখীকরণের মাধ্যমে বিভিন্ন ধরনের শস্য উৎপাদিত হয়। এসব শস্য দেশের সুষম খাদ্য চাহিদা পূরণ করে। এছাড়া শস্য বহুমুখীকরণ করা হলে খাদ্যের সামগ্রিক যোগান বৃদ্ধি পায়। যা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
সুমনের একই জমিতে বিভিন্ন ধরনের শস্য চাষাবাদ কোন ধরনের উৎপাদন পদ্ধতি…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর