কৃষির উন্নয়নে শস্য বহুমুখীকরণে কোন ধরনের প্রভাব রয়েছে বলে তোমার মনে হয়? মতামত দাও।
উত্তর: শস্য বহুমুখীকরণের ফলে শস্যের উৎপাদন ও কৃষকের আয় বৃদ্ধি পায়। একটি জমিতে বিভিন্ন সময়ে একাধিক শস্য উৎপাদন করা হলো শস্য বহুমুখীকরণ। অর্থাৎ কোনো একক ফসল বা একক প্রযুক্তির ওপর নির্ভর না করে ফসলের বিন্যাস, খামার যান্ত্রিকরণের মাধ্যমে মিশ্র ও সাথি ফসল উৎপাদন করাকে শস্যের বহুমুখীকরণ বলে। ফলে উৎপাদন বৃদ্ধি পায়। উদ্দীপকে রাইয়ান মিয়ার শস্য বহুমুখীকরণের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। এ পদ্ধতিতে বিভিন্ন শস্য জমিতে নানা ধরনের রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়। এতে রাসায়নিক উপাদানের সদ্ব্যবহার হয়। ফলে জমির উর্বরতাশক্তি বৃদ্ধি পায়। ফলে অধিক ফসল উৎপাদন করা যায়। আবার, একাধিক ফসল একই জমিতে উৎপাদন হয় বলে কৃষকদের বিভিন্ন ধরনের ফসলের চাহিদা পূরণ করা যায়। এতে বিভিন্ন ফসলের ক্রেতা ও বিক্রেতার বা বাজার সম্প্রসারণ হয়। শস্য বহুমুখীকরণের ফলে কৃষক সারা বছর কৃষিকাজে নিয়োজিত থাকে। ফলে উৎপাদন বৃদ্ধি পায়। আবার, প্রাকৃতিক দুর্যোগে একটি ফসল ক্ষতিগ্রস্ত হলেও অন্যটি দ্বারা ক্ষতিপূরণ করা সম্ভব হয়। এতে কৃষকের ঝুঁকি কমে যায়। শস্য বহুমুখীকরণে কৃষকের সময় ও শ্রমের অপচয় কম হয়। ফলে কৃষকের উৎপাদন বৃদ্ধি পায় এবং আর্থিকভাবে লাভবান হয়। তাই শস্য বহুমুখীকরণকে কৃষিক্ষেত্রে নীরব বিপ্লব বলে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
কৃষির উন্নয়নে শস্য বহুমুখীকরণে কোন ধরনের প্রভাব রয়েছে বলে তোমার মনে…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর