উদ্দীপকে রনি মিয়া বেশি সুদে যেখান থেকে ঋণ গ্রহণ করে তা ঋণদানের কোন ধরনের উৎস? উৎসগুলো চিহ্নিত করো।
উত্তর: উদ্দীপকে রনি মিয়া বেশি সুদে যেখান থেকে ঋণ গ্রহণ করে তা কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎসের অন্তর্ভুক্ত। ঋণদানের যে সমস্ত উৎস সরকারি বিধি ও নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত হয় সেসব উৎসকে কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস বলে। অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎসগুলো অসংগঠিত এবং সুদের হার বেশি। যেমন গ্রাম্য মহাজনের কাছে থেকে ঋণ নেয়া একটি অপ্রাতিষ্ঠানিক উৎস। উদ্দীপকে রনি মিয়া একজন দরিদ্র কৃষক। সে কৃষি কাজের জন্য বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণ করে। ১ম বছর সে বেশি সুদে অল্প সময়ের জন্য গ্রাম্য মহাজনের নিকট থেকে, ঋণ গ্রহণ করে। যা ওপরে বর্ণিত অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎসের অন্তর্গত। অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎসগুলো হলো গ্রাম্য মহাজন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, ফড়িয়া, দালাল বা মধ্যস্বত্বভোগী, দোকানদার প্রভৃতি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রনি মিয়া বেশি সুদে যেখান থেকে ঋণ গ্রহণ করে তা ঋণদানের কোন …
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর