উদ্দীপকে ফসল উৎপাদনের কোন বিষয়টি নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ফসল উৎপাদনে শস্য বহুমুখীকরণ বিষয়টি নির্দেশ করা হয়েছে। খামারে একটি মাত্র শস্যের পরিবর্তে একাধিক শস্য উৎপাদন করাই শস্য বহুমুখীকরণ। অর্থাৎ একটি খামারে বা জমিতে বছরে একটি মাত্র একই জাতের শস্যের উৎপাদন না করে একাধিক ফসল উৎপাদন করাকে শস্যের বহুমুখীকরণ বলে। এতে জমির উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। ফলে সামগ্রিক উৎপাদনও বৃদ্ধি পায়। উদ্দীপকে রাইয়ান মিয়া একজন সাধারণ কৃষক। তিনি আগে একই জমিতে একটি মাত্র ফসল উৎপাদন করতেন। তবে তিনি কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে জানতে পারল যে, একই জমিতে বিভিন্ন ফসল উৎপাদন করা যায়। এতে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। আবার, এভাবে মাটির রাসায়নিক উপাদানের মান বজায় থাকে। তাই তিনি একই জমিতে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন শুরু করে। যা ওপরে বর্ণিত শস্য বহুমুখীকরণকে নির্দেশ করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ফসল উৎপাদনের কোন বিষয়টি নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর