উদ্দীপোকের রমিজ সাহেব ও সফিক সাহেবের খামারের মধ্যে পার্থক্য মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে রমিজ সাহেবের জীবন নির্বাহী খামার ও শফিক সাহেবের বাণিজ্যিক খামার। নিচে এদের পার্থক্য মূল্যায়ন করা হলোঃ- জীবন নির্বাহী খামারের আয়তন ক্ষুদ্র ক্ষুদ্র হয় এবং অতিমাত্রায় প্রকৃতির উপর নির্ভর করে। অন্যদিকে বাণিজ্যিক খামারের আয়তন অপেক্ষাকৃত বৃহৎ হয় এবং প্রকৃতির উপর কম নির্ভরশীল। জীবন নির্বাহী খামারে চাষাবাদ পদ্ধতি চিরচরিত, ব্যবস্থাপনা অসংগঠিত এবং পরিদর্শন ব্যবস্থা অদক্ষ। পক্ষান্তরে, বাণিজ্যিক ব্যাংক খামারের চাষাবাদ পদ্ধতি আধুনি্ক, ব্যবস্থাপনা পরিকল্পিত এবং দক্ষ পরিদর্শন ব্যবস্থা বিদ্যমান। জীবন-নির্বাহী খামারে কারিগরি কৌশল প্রয়োগ করা যায় না বলে এটি কম দক্ষ। অন্যদিকে বাণিজ্যিক খামারের কারিগরি কৌশল প্রয়োগ করা যায় বলেই এটি অধিক দক্ষতাপূর্ণ। জীবন নির্বাহী খামারে পারিবারিক ভোগই একমাত্র উদ্দেশ্য। আর বাণিজ্যিক খামারের উৎপাদনের উদ্দেশ্যে সম্পূর্ণ বাণিজ্যিকভিত্তিক। জীবন নির্বাহী খামারে বাজার জাতকরন ব্যবস্থার প্রয়োজন পড়ে না। কিন্তু বাণিজ্যিক খামারে বাজারজাতকরণ ব্যবস্থার অসংখ্য প্রতিনিধি নিয়োগ করা হয়। জীবন নির্বাহী খামারে একটি মাত্র ঝুকি হলো প্রতিকূল আবহাওয়া। অপরদিকে বাণিজ্যিক খামারের ঝুকি হলো উপকরণ মূল্য,উৎপাদিত পণ্য মূল্য প্রভৃতিকরন। উদ্দীপকে আলোচিত রমিজ সাহেব ও শফিক সাহেবের খামারের পার্থক্য মূল্যায়ন করা হলো।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপোকের রমিজ সাহেব ও সফিক সাহেবের খামারের মধ্যে পার্থক্য মূল্যায়…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর