উদ্দীপকে একই জমিতে বিভিন্ন ফসল চাষের এ কৌশল কোন ধরনের উৎপাদন পদ্ধতি নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের একই জমিতে বিভিন্ন ফসল চাষের কৌশলটি হলো শস্য বহুমুখীকরণ। একই জমি বা কৃষিজোতে বিভিন্ন মৌসুমে এক ফসলের পরিবর্তে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করার প্রক্রিয়াকে শস্য বহুমুখীকরণ বলে। অর্থাৎ একই জমিতে বারবার একই ফসল না চাষ করে বিভিন্ন ফসল উৎপাদন করলে জমির উর্বরতা এবং উৎপাদন দুইটি বৃদ্ধি পায়। এরূপ চাষাবাদ করা হলো শস্য বহুমুখীকরণ। এই পদ্ধতি অবলম্বনের ফলে মাটির রাসায়নিক উপাদান সমূহের মান বজায় থাকে, জমির উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। ফসলের উপর থেকে অনেক প্রাকৃতিক বিরূপ প্রভাব হ্রাস পায়। উদ্দীপকে মি. মতিন এর তার জমিতে বছরে ৫ বার ধান চাষ করে থাকেন। কিন্তু গতবছর ধান উৎপাদন কম হওয়ায় লোকসানের শিকার হন। এমতবস্থায় তিনি কৃষি কর্মকর্তার শরণাপন্ন হন। কর্মকর্তা তাকে একই জমিতে একই ফসল বারবার চা্ষ না করেই ভিন্ন ভিন্ন ফসল উৎপাদনের পরামর্শ দেন। অর্থাৎ কৃষি কর্মকর্তা তাকে শস্য বহুমুখীকরণের পরামর্শ দেন। ফলে ভালো উৎপাদন হবে এবং জমির উর্বরতা বৃদ্ধি পাবে। তাই বলা যায় উদ্দীপকে যে কথা বলা হয়েছে তা শস্য বহুমুখীকরণ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে একই জমিতে বিভিন্ন ফসল চাষের এ কৌশল কোন ধরনের উৎপাদন পদ্ধতি…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর