উদ্দীপকে আলোচিত রমিজ সাহেবের খামারের বৈশিষ্ট্য আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে আলোচিত রমিজ সাহেবের খামারটি জীবন নির্বাহী খামার। জীবন নির্বাহের জন্য কৃষক যে ভূমি খন্ডে ফসল উৎপাদন করে তাকে জীবন নির্বাহী খামার বলে। এর অপর নাম হল আত্মতোষণ খামার। এটি একটি ক্ষুদ্র আয়তনের ভূমি যেখানে উত্তম চাষাবাদের মাধ্যমে উৎপাদন হয় তা দ্বারা উৎপাদনকারী কৃষক কোন রকম ভাবে জীবিকা নির্বাহ করে। এ ধরনের খামার ব্যবস্থাপনা অসংগঠিত ও পরিদর্শন ব্যবস্থা অদক্ষ। তাই উদ্বৃত্ত কম সৃষ্টি হয়। উদ্দীপকে রমিজ সাহেব একজন ক্ষুদ্র চাষী পৈতৃক সামান্য জমি পরিবারের সদস্যদের নিয়ে নিজেই চাষাবাদ করেন। কঠোর পরিশ্রম করেও তিনি সচ্ছলতার সুখ দেখেন নি। বরং কোনরকম ভাবে জীবন নির্বাহ করছেন। উদ্দীপকের খামারটির সাথে জীবন নির্বাহী খামারের মিল রয়েছে। এ ধরনের খামারে মূলধন ও উদ্বৃত্ত কম থাকে। উৎপাদনে আধুনিক প্রযুক্তির বদলে সনাতন পদ্ধতি ব্যবহার করা হয়। জাতীয় উন্নয়নেও অবদানের হার তুলনামূলক কম হয়ে থাকে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আলোচিত রমিজ সাহেবের খামারের বৈশিষ্ট্য আলোচনা কর।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর