এ দেশের কৃষি উন্নয়নে মতিন সাহেবের গৃহীত পদক্ষেপ কীভাবে গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: দেশের কৃষি উন্নয়নে মতিন সাহেবের গৃহীত পদক্ষেপ অর্থাৎ শস্য বহুমুখীকরণ অনেক গুরুত্বপূর্ণ। শস্য বহুমুখীকরণ করলে জমির সকল রাসায়নিক উপাদানের সদ্ব্য ব্যবহার ঘটে এবং জমির সামগ্রিক উর্বরতা অক্ষুন্ন থাকে। কাজে বাংলাদেশে একই জমিতে পাল্টাপাল্টি ধরনের ফসল উৎপাদন করলে জমির উর্বরতা বৃদ্ধি পাবে। শস্য বহুমুখীকরণের পদ্ধতি অনুসরণ করলে কৃষক সারা বছর ধরে কৃষি কাজে নিয়োজিত থাকতে পারবে। এতে করে তার শ্রম ও শক্তির অপচয় হবে না। শস্য বহুমুখীকরণের ফলে একই ফসল বারবার উৎপাদন না করেই বিভিন্ন ফসল বিভিন্ন সময়ে উৎপাদন হয়। ফলে সমগ্র বছরব্যাপী উক্ত জমিতে নিবিড় ও চাষাবাদ চলে এবং মোট উৎপাদন বৃদ্ধি পায়। একের পর একশত উৎপাদন হলে শস্য উৎপাদনের পরিমাণ বাড়বে। ফলে কৃষকদের আয় বাড়বে। শস্য বহুমুখীকরণ এর মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ায় যুক্ত শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি পায়। বিভিন্ন ফসল উৎপাদন করতে গিয়ে এরূপ দক্ষতা কৃষকরা অর্জন করে। বিভিন্ন সময়ে ফসল উৎপাদনের জন্য পানি সেচর প্রয়োজন হয়। তাই ফসল উৎপাদন পদ্ধতি প্রবর্তন করলে সেচ যন্ত্রপাতির স্বদ্যবহার হবে। সুতরাং শস্য বহুমুখীকরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পায়, আয় বৃদ্ধির মাধ্যমে দারিদ্র দূরীকরণ সম্ভব হবে এবং এর ফলে নির্ভরযোগ্য উন্নয়ন সাধিত হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
এ দেশের কৃষি উন্নয়নে মতিন সাহেবের গৃহীত পদক্ষেপ কীভাবে গুরুত্বপূর্ণ…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর