উদ্দীপকে কোন ধরনের কৃষি খামার সম্পর্কে বলা হয়েছে আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে জীবন নির্বাহী কৃষি খামার সম্পর্কে বলা হয়েছে। জীবননির্বাহী খামারে উৎপাদিত ফসলের আয় দ্বারা কৃষক ও তার পরিবার স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। তবে কোনো উদ্বৃত্ত না থাকায় বাণিজ্যিকভাবে লাভবান হতে পারে না। ফলে বাণিজ্যিক খামার হিসেবে আত্মপ্রকাশ করাও এ খামারের পক্ষে সম্ভব হয় না। পরিবারের ভরণপোষণই মূল লক্ষ্য হওয়ায় এ ধরনের খামারকে আত্মতোষণকারী খামার (Subsistence farm) বলে। জীবননির্বাহী খামার ক্ষুদ্রায়তন বিশিষ্ট হয়ে থাকে। পারিবারিক প্রয়োজনে উৎপাদন কার্য পরিচালিত হয়। এ খামারে উৎপাদনে সনাতনী পদ্ধতি ব্যবহৃত হয়। জীবননির্বাহী খামারে কম মূলধন বিনিয়োগ করা হয় এবং বহুবিধ ফসল উৎপাদিত হয়।' উদ্দীপকের তথ্য অনুযায়ী, তুহিন তার খামারে শুধুমাত্র নিজ পরিবারের ভরণ-পোষণের জন্য চাষাবাদ করে এবং তার কৃষি জমির পরিমাণ খুবই কম, যার ফলে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার সম্ভব হচ্ছে না। এ ধরনের কৃষি খামারকে জীবন নির্বাহী খামার বলা হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের কৃষি খামার সম্পর্কে বলা হয়েছে আলোচনা কর।
উদ্দীপক
খুলনা পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর