'মি. আসিফের তুলনায় মি. সুজনের কৃষি খামার বাংলাদেশের অর্থনীতিতে অধিক গুরুত্বপূর্ণ' – উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে মি. আসিফের খামারটি জীবন নির্বাহী খামার আর মি. সুজনের খামারটি বাণিজ্যিক খামার। জীবন নির্বাহী খামারের তুলনায় বাণিজ্যিক কৃষি খামার বাংলাদেশের অর্থনীতিতে অধিক গুরুত্বপূর্ণ। প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। বাণিজ্যিক খামার বলতে বোঝায় বৃহৎ আয়তনের ভূমি যেখানে অধিক শ্রম, পুঁজি, প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অধিক উৎপাদন, অধিক উদ্বৃত্ত এবং অধিক মুনাফা সৃষ্টি হয়। এ ধরনের খামারে উৎপাদনকার্য পরিচালনা, ব্যবস্থাপনা, তত্ত্বাবধান এবং বাজারজাতকরণে দক্ষ শ্রমবিভাগ প্রবর্তিত হয়। এ ধরনের খামার বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বাণিজ্যিকভিত্তিক বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা পরিচালনা করে। বাণিজ্যিক খামারে প্রচুরসংখ্যক দক্ষ/অদক্ষ শ্রমিক নিয়োগ দেওয়া হয়। পর্যাপ্ত মূলধন ও প্রচুর শ্রমিকের সাহায্যে উৎপাদন প্রক্রিয়ায় উদ্বৃত্ত (Surplus) সৃষ্টি হয়। এই উদ্বৃত্ত উৎপাদন খামারজাত করার মাধ্যমে প্রচুর মুনাফা আসে। যুক্তরাষ্ট্র, কানাডা প্রভৃতি দেশে পর্যাপ্ত জমি থাকায় বাণিজ্যিক খামারের ব্যাপক প্রাধান্য দেখা যায়। উদ্দীপকে মি. সুজনের খামারের আয়তন বড় হওয়ায় সে পরিবারের প্রয়োজন মেটানোর পর উদ্বৃত্ত ফসল বিক্রি করে মুনাফা অর্জন করে। এই উদ্ধৃত উৎপাদন দেশের উন্নয়নে ব্যাপকভাবে অবদান রাখে। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, মি. সুজনের খামার তথা বাণিজ্যিক খামার বাংলাদেশের অর্থনীতিতে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
'মি. আসিফের তুলনায় মি. সুজনের কৃষি খামার বাংলাদেশের অর্থনীতিতে অধিক…
উদ্দীপক
সিলেট সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর