“বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য খাতের বিপুল সম্ভাবনা- রয়েছে”-উদ্দীপকের সাহায্যে বিশ্লেষণ করো ।
উত্তর: বাংলাদেশের কৃষির অন্যতম গুরুত্বপূর্ণ খাত হলো মৎস্য খাত । বাংলাদেশের অভ্যন্তরে অসংখ্য নদ-নদী, খাল-বিল ও সামুদ্রিক মৎস্য নিয়ে মৎস্য খাত গঠিত। মৎস্য খাত যেমন একদিকে আমাদের খাদ্যের যোগান দেয় তেমনি শিল্পের কাঁচামালেরও যোগান দেয়। আবার মৎস্য বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । উদ্দীপকে ২০০৯-১০ অর্থবছরে GDP তে বাংলাদেশের মৎস্য খাতের আয় ছিল ২১,৬০৭ কোটি টাকা। এ সময় এ খাতের প্রবৃদ্ধির হার ছিল ৪.৬০%। অনুরূপভাবে ২০১০-১১ ও ২০১১-১২ অর্থবছরে GDP তে মৎস্য খাতের আয় বৃদ্ধি পেয়ে যথাক্রমে ২৩,০৫১ ও ২৪,২৭৯ কোটি টাকা হয়েছিল । এ সময়ে প্রবৃদ্ধির হার বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৪.৬৯% ও ৫.৩২% হয়েছিল। এরপর ২০১৩-১৪ ও ২০১৮-১৯ অর্থবছরে এ খাতের আয় বৃদ্ধি পেয়ে যথাক্রমে ২৭,৪১৯ ও ৩৭,১৪৬ কোটি টাকা হয়েছিল। ২০১৩-১৪ অর্থবছরের চেয়ে ২০১৮-১৯ অর্থবছরে মৎস্য খাতে প্রবৃদ্ধির হার কিছুটা কমলেও আয় বেড়েছে। বাংলাদেশের মৎস্য খাতের প্রধান উৎস হলো অভ্যন্তরীণ ও সামুদ্রিক উৎস। রুই, কাতলা, মৃগেল, শিং, কই, মাগুর প্রভৃতি অভ্যন্তরীণ উৎস থেকে পাওয়া যায়। এ উৎসে মাছ উৎপাদনে বাংলাদেশে বিশ্বের চতুর্থ। গলদা চিংড়ি, ইলিশ, রূপচাঁদা, ডেটকি, রিটা প্রভৃতি সামুদিক 'উৎস থেকে পাওয়া যায়। বর্তমানে সামুদ্রিক মাছ উৎপাদন প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। উন্নতর প্রযুক্তির ব্যবহার ও যথাযথ পদক্ষেপের মাধ্যমে মৎস্য উৎপাদনে বাংলাদেশের ক্রমবর্ধমান সাফল্য ধরে রাখতে হবে। আর এ সাফল্য ধরে রাখতে পারলে অচিরেই বাংলাদেশ মাছ উৎপাদনে শীর্ষ স্থানে উন্নীত হতে পারবে। তাই বলা যায়, বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য খাতের বিপুল সম্ভাবনা রয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
“বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য খাতের বিপুল সম্ভাবনা- রয়েছে”-উদ্দীপকে…
উদ্দীপক
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর