উদ্দীপকের মি. আসিফ ও মি. সুজনের কৃষি খামারের পার্থক্যগুলো বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে মি. আসিফের খামার হচ্ছে জীবন নির্বাহী খামার আর মি. সুজনের খামার হচ্ছে বাণিজ্যিক খামার। জীবন নির্বাহী খামার ও বাণিজ্যিক খামারের মধ্যে পার্থক্য আলোচনা করা হলো- ১. খামারের আয়তন : জীবন নির্বাহী খামারের আয়তন ক্ষুদ্র হয় এবং অতিমাত্রায় প্রকৃতির ওপর নির্ভরশীল। পক্ষান্তরে, বাণিজ্যিক খামারের আয়তন অপেক্ষাকৃত বৃহৎ হয় এবং প্রকৃতির ওপর রুম নির্ভরশীল। ২. চাষাবাদ পদ্ধতি: জীবন নির্বাহী খামারে চাষাবাদ পদ্ধতি চিরাচরিত, ব্যবস্থাপনা অসংগঠিত এবং পরিদর্শন ব্যবস্থা অদক্ষ। পক্ষান্তরে, বাণিজ্যিক খামারের চাষাবাদ পদ্ধতি আধুনিক, ব্যবস্থাপনা পরিকল্পিত এবং দক্ষ পরিদর্শন ব্যবস্থা বিদ্যমান। ৩. দক্ষতা: জীবন নির্বাহী খামারে কারিগরি কৌশল প্রয়োগ করা যায় না। তাই এটি কম দক্ষ। বাণিজ্যিক খামারে কারিগরি কৌশল প্রয়োগ করা যায়। তাই এটি অধিক দক্ষতাপূর্ণ।৪. উৎপাদনের উদ্দেশ্য: জীবন নির্বাহী খামারে পারিবারিক ভোগই একমাত্র উদ্দেশ্য। বাণিজ্যিক খামারে উৎপাদনের উদ্দেশ্য সম্পূর্ণ বাণিজ্যিকভিত্তিক। ৫.ঝুঁকি গ্রহণ : জীবন নির্বাহী খামারে একটি মাত্র ঝুঁকি হলো প্রতিকূল আবহাওয়া। অপরদিকে, বাণিজ্যিক খামারের ঝুঁকি বহুবিধ। যেমন : উপকরণ মূল্য, উৎপাদিত পণ্যমূল্য, বাজারজাতকরণ ঝুঁকি প্রভৃতি। উদ্দীপকে মি. আসিফের জমির পরিমাণ কম এবং উৎপাদিত ফসল দিয়ে কোনোভাবে পরিবারের ভরণ-পোষণ নির্বাহ করেন। যা জীবন নির্বাহী খামারকে নির্দেশ করে। অন্যদিকে, মি. সুজনের খামারের মাধ্যমে উৎপাদিত ফসল বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করা হয় যা বাণিজ্যিক খামারকে নির্দেশ করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের মি. আসিফ ও মি. সুজনের কৃষি খামারের পার্থক্যগুলো বর্ণনা কর।
উদ্দীপক
সিলেট সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর