কী ধরনের ব্যবস্থা গ্রহণ করলে জনাব তাহমিদ ব্যবসায়ের ঝুঁকি কমাতে পারবেন বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: ব্যবসায়িক ক্ষতি থেকে উত্তরণের উপায় ও তার করণীয় হলো গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করা। এক সময়ের উৎপাদিত পণ্য সংরক্ষণ করে অন্য সময়ে ব্যবহারের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সময়গত উপযোগ বলে। গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়। উদ্দীপকে জনাব তাহমিদ মৌসুমে শ্রীমঙ্গল থেকে আনারস সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। ভারত থেকে প্রচুর আনারস আমদানি হওয়ায় আনারসের মূল্য কমে যায়। তাই আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেতে তিনি দ্রুত আনারস বিক্রি করে দেন। ভবিষ্যতে এরকম পরিস্থিতি ও ক্ষতি মোকাবিলা করার জন্য তার পণ্য সংরক্ষণের উপর গুরুত্ব দেয়া উচিত। যার মাধ্যমে তিনি আনারসের সময়গত উপযোগ সৃষ্টি করে পরবর্তীতে বিক্রয় করে লাভবান হতে পারবেন। একই ধরনের পণ্য সকল সময়ে উৎপাদন করা যায় না। কিন্তু পণ্যের চাহিদা সকল সময়ে বিদ্যমান থাকতে পারে। আবার সকল সময় পণ্যের প্রকৃত মূল্য পাওয়া কষ্টসাধ্য হয়ে যায়। এমতাবস্থায় পণ্যকে সংরক্ষণ করে পরবর্তী সময় ব্যবহারে উপযোগী করে তোলার প্রয়োজন পড়ে। যা গুদামজাত করে সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে সম্ভব। একইভাবে উদ্দীপকের জনাব তাহমিদেরও আনারস সংরক্ষণ করে তা পরবর্তী মৌসুমে বিক্রয় করা উচিত। এর মাধ্যমে তিনি ভবিষ্যতে ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারবেন।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
কী ধরনের ব্যবস্থা গ্রহণ করলে জনাব তাহমিদ ব্যবসায়ের ঝুঁকি কমাতে পারব…
উদ্দীপক
শ্রীমঙ্গল সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর