উদ্দীপকের আলোকে কৃষিপণ্য বিপণনের সমস্যা সমাধানে সরকারের কী কী পদক্ষেপ গ্রহণ করা দরকার বলে তুমি মনে কর?
উত্তর: যকৃষিপণ্য বিপণনের সমস্যা সমাধানে সরকারকে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা উচিত: ১।পরিবহন ব্যবস্থা উন্নয়ন: কৃষিপণ্য সহজে ও কম খরচে বাজারে পৌছে দেওয়ার জন্য গ্রামীণ সড়ক ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন করতে হবে। ২।বাজার তথ্য সরবরাহ: কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সঠিক বাজার তথ্য সরবরাহ করতে হবে। মোবাইল অ্যাপস বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্যের চাহিদা ও দাম সম্পর্কে কৃষকরা সহজেই জানতে পারবেন। ৩। সংরক্ষণ সুবিধার উন্নয়ন: গ্রামীণ এলাকায় পর্যাপ্ত হিমাগার এবং সংরক্ষণ কেন্দ্র স্থাপন করতে হবে, যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নষ্ট হওয়া থেকে রক্ষা করতে পারেন। ৪।দালাল-ফড়িয়াদের নিয়ন্ত্রণ: দালাল ও ফড়িয়াদের প্রভাব কমাতে কৃষকদের সরাসরি ক্রেতার সঙ্গে যোগাযোগ স্থাপনের সুযোগ দিতে হবে। এজন্য কৃষক বাজার (Farmer's Market) তৈরি করা যেতে পারে। ৫। সহায়ক ঋণ ব্যবস্থা: কৃষকদের জন্য সহজ শর্তে ঋণব্যবস্থা চালু করতে হবে, যাতে তারা তাদের উৎপাদন ও বাজারজাতকরণের জন্য প্রয়োজনীয় মূলধন পেতে পারেন। সুতরাং, এ পদক্ষেপগুলো বাস্তবায়ন করা হলে কৃষিপণ্যের বিপণন সমস্যা দূর হবে এবং কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে কৃষিপণ্য বিপণনের সমস্যা সমাধানে সরকারের কী কী পদক্ষ…
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর