উপকূলীয় অঞ্চলের কৃষি ও জনজীবন কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে উপকূলীয় অঞ্চলের কৃষি ও জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যান্য স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের কৃষি উন্নয়নের পথে পরিবেশ দূষণ একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বৈশ্বিক উষ্ণতা। এ পরিবেশ দূষণের জন্য চিহ্নিত প্রধান প্রাকৃতিক কারণ হলো জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব। জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি। বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে শিল্পকলকারখানার সংখ্যা দ্রুত বেড়ে চলেছে। এসব কলকারখানা থেকে অনবরত নির্গত ধোঁয়া থেকে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে মিশে গিয়ে তাপমাত্রা আরও বৃদ্ধি করছে এবং বায়ুমণ্ডলের ঘনত্ব বাড়াচ্ছে। বাংলাদেশসহ অনেক দেশে পর্যাপ্ত বনাঞ্চল ও উদ্ভিদ না থাকায় বা নির্বিচারে বৃক্ষ ও বনভূমি ধ্বংসের ফলে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণের সুযোগ কমে যাচ্ছে। এর ফলে তা বায়ুমণ্ডলে বর্ধিত মাত্রায় মিশ্রিত হচ্ছে। এজন্য তাপমাত্রা আরও বাড়ছে। জলবায়ু পরিবর্তনের অন্যতম বিরূপ প্রভাব হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। গত ১০০ বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে ১০ থেকে ২৫ সেন্টিমিটার। সমুদ্র উপকূল এলাকায় অবস্থিত হওয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রতিকূল প্রভাবগুলোর কারণে বন্যা, খরা, সাইক্লোন, লবণাক্ততা এবং সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে। ফলে কৃষির বিভিন্ন উপখাত যেমন- ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিক একই সাথে জন জীবনকেও বিপর্যস্ত করে তুলেছে যা উদ্দীপকের আলোচ্য বিষয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উপকূলীয় অঞ্চলের কৃষি ও জনজীবন কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? উদ্দীপকের আ…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর