উদ্দীপকের দ্বিতীয় খামারে কীভাবে উপকরণের কাম্য ব্যবহার নিশ্চিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত দ্বিতীয় খামারটি হলো বিশেষায়িত খামার। যদি কোনো কৃষি খামার কেবল একটি বা দুটি কৃষিপণ্য উৎপাদনে নিয়োজিত থাকে তাহলে তাকে সম্পূর্ণ বিশেষায়িত খামার বলে। অবশ্য আপেক্ষিক অর্থে কোনো খামারে একাধিক পণ্য উৎপাদিত হলেও যদি মোট আয়ের সিংহভাগ একটি পণ্যের উৎপাদন থেকে আসে তাহলেও তাকে বিশেষায়িত প্রায়ার, বলা হয়। বিশেষায়িত খামার সাধারণত ব্যণিজ্যিক ভিত্তিতে পরিচালিত হয়। বিশেষায়িত খামারে মুনাফার উদ্দেশ্যে দ্রব্য উৎপাদিত হয় এবং উৎপাদিত পণ্য বাজারজাত করা হয়। উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় খামারে তথা বিশেষায়িত খামারে নির্দিষ্ট পণ্য উৎপাদনের কারণে উপকরণসমূহ সঠিক পরিকল্পনায়, দক্ষভাবে ও প্রযুক্তির সহায়তায় ব্যবহৃত হওয়ায় লক্ষ্য স্পির থাকে ও পরিকল্পনা সহজ হয়, শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পায়, প্রযুক্তি ব্যবহার সহজ হয় এবং বাজার চাহিদা অনুযায়ী উৎপাদন হয় এবং এভাবেই উক্ত খামারে উৎপাদনের কাম্য ব্যবহার নিশ্চিত করা যায়। বাণিজ্যিকভাবেও এ খামারে সফলতা আসে। এ ধরনের খামারে প্রচুর শ্রমিক এবং পর্যাপ্ত মূলধন বিনিয়োগ করা হয় এবং উৎপাদিত দ্রব্য বাজারজাতকরণের মাধ্যমে মুনাফা সৃষ্টি করা হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের দ্বিতীয় খামারে কীভাবে উপকরণের কাম্য ব্যবহার নিশ্চিত হয়? ব…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর