উদ্দীপকের কোন কোন প্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পরমাণু ও বায়োটেকনোলজি প্রযুক্তির উদ্ভাবন ও প্রয়োগের কথা বলা হয়েছে। আজকাল কৃষি উৎপাদনের মান ও পরিমাণ বৃদ্ধির উদ্দেশ্যে সনাতন ও প্রচলিত উৎপাদন পদ্ধতি প্রয়োগের সাথে সাথে নতুন ও আধুনিক উৎপাদন পদ্ধতি প্রয়োগের চেষ্টা চলছে। এটি পরমাণু ও বায়োটেকনোলজি পদ্ধতি বলে পরিচিত। পরমাণু শক্তি হলো শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস। আজকাল অনেক উন্নত দেশেই পরমাণু শক্তিকে কৃষিসহ উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূভাবে প্রয়োগ করা হচ্ছে। আন্তর্জাতিক পরমাণু সংস্থা (IAEA) ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) দেশে দেশে খাদ্যোৎপাদনের ক্ষেত্রে পরমাণু শক্তির ব্যবহার বিষয়ে যৌথভাবে কতকগুলো গবেষণাকার্য পরিচালনা করেছে। সেখান থেকে খাদ্যোৎপাদন বিষয়ে যে জ্ঞান ও কৌশল প্রাপ্ত হয়েছে তা বর্তমানে পৃথিবীব্যাপী খাদ্যের মানোন্নয়ন ও পরিমাণ বৃদ্ধিতে অবদান রাখছে। এছাড়া আণবিক শক্তি কাজে লাগিয়ে ধানের উৎপাদন বৃদ্ধি। রোগ জীবাণু ও পোকামাকড় নিধনে গামা রশ্মির ব্যবহার, খাদ্যের মানোন্নয়নে এর ব্যবহার রয়েছে। যা উৎপাদনকে বহুলাংশে বৃদ্ধি করেছে। উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্য দ্বারা কৃষিক্ষেত্রে পরমাণু ও বায়োটেকনোলজি এর ব্যবহারের কথাই বলা হয়েছে যার মাধ্যমে কৃষিক্ষেত্রে ক্ষয়ক্ষতি হ্রাস ও সমস্যার প্রতিকার ও প্রতিরোধ হয়ে থাকে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের কোন কোন প্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগের কথা বলা হয়েছে? ব্যাখ…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর