আসলামের খামার ও রাকিবের খামারের তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: এ উদ্দীপকে আসলামের খামারটি হলো জীবননির্বাহী খামার এবং রাকিবের খামারটি হলো বাণিজ্যিক খামার। এই দুই ধরনের খামারের মধ্যে বেশকিছু মৌলিক পার্থক্য বিদ্যমান।(i) জীবন নির্বাহের জন্য কৃষক যে ভূমিখণ্ডে ফসল উৎপাদন করে তাকে। জীবননির্বাহী খামার বলে। অন্যদিকে, যে খামার মুনাফা অর্জনের উদ্দেশ্যে বাণিজ্যিকভাবে পরিচালিত হয় তাকে বাণিজ্যিক খামার বলে।(ii) জীবননির্বাহী খামার আয়তনে ছোট ও ক্ষুদ্র হয়। কিন্তু বাণিজ্যিক খামার বৃহদায়তন বিশিষ্ট হয়ে থাকে। এদের মূল লক্ষ্য থাকে মুনাফা অর্জন।(iii) জীবননির্বাহী খামারের ব্যবস্থাপনা অসংগঠিত এবং পরিচালন ব্যংস্থা অদক্ষ। অন্যদিকে, বাণিজ্যিক খামারের ব্যবস্থাপনা পরিকল্পিত ও পরিচালন ব্যবস্থা দক্ষ।(iv) জীবননির্বাহী খামারে উৎপাদন পদ্ধতি সনাতন ও চিরাচরিত পদ্ধতি অপরদিকে, বাণিজ্যিক খামারের চাষাবাদ পদ্ধতি আধুনিক।(v) জী বননির্বাহী খামারে ঝুঁকির পরিমাণ কম। অন্যদিকে, বাণিজ্যিক খামারে ঝুঁকির পরিমাণ অনেক বেশি থাকে।অতএব, আসলামের খামার শুধুমাত্র পরিবারের ভরণপোষণের জন্য চাষাবাদ করে, যা জীবননির্বাহী খামারের বৈশিষ্ট্য। পক্ষান্তরে, রাকিবের খামারের আয়তন বড় হওয়ায় সে পরিবারের প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত ফসল বিক্রি করে মুনাফা অর্জন করে এবং খুব ভালোই আছে, যা বাণিজ্যিক খামারের বৈশিষ্ট্য। এই তুলনা থেকে স্পষ্ট হয় যে, উভয় খামারই ভিন্ন উদ্দেশ্য ও পদ্ধতি নিয়ে পরিচালিত হয় এবং অর্থনীতির ভিন্ন স্তরে অবদান রাখে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
আসলামের খামার ও রাকিবের খামারের তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর