উদ্দীপকের আলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার উপায়সমূহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সামাজিক বনায়ন, পরিবেশবান্ধব শিল্পকারখানা স্থাপনসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। নিচে এগুলো ব্যাখ্যা করা হলো- সামাজিক বনায়ন : জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। সামাজিক বনায়ন কার্যক্রম। এর ফলে একদিকে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের মতো ক্ষতিকর গ্যাসসমূহ শোষিত হয় এবং অন্যদিকে মাটির ক্ষয়রোধ করে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। পরিবেশবান্ধব শিল্পকারখানা স্থাপন: অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত শিল্পায়ন পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ। পরিবেশ দূষণ রোধ করতে হলে শিল্প দূষণ রোধ করতে হবে। এর জন্য সরকারকে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অংশীদারিত্বমূলক কার্যক্রম গ্রহণ করা: জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অংশীদারিত্বপূর্ণ কাজের বিকল্প নেই। বিভিন্ন সামাজিক সংগঠন, শিশু সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদির মাধ্যমে সকলকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে সচেতন করতে হবে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে অবহিত করতে হবে। নদনদীর পানি দূষণ রোধ: জলবায়ুর ক্ষতিকর প্রভাবের অন্যতম কারণ নদনদী, খালবিল ইত্যাদির দূষিত পানি। তাই পানি দূষণ রোধকল্পে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ওজোন স্তর রক্ষা বিষয়ক কার্যক্রম গ্রহণ: পরিবেশ দূষণের ফলে পৃথিবীর পরিবেশ রক্ষার জন্য ওজোন স্তরের ক্ষয় নিয়ন্ত্রণে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাই CFC এবং HCFC-এর নির্গমন হ্রাসের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। ল্লিখিত ব্যবস্থাবলি গ্রহণের মাধ্যমে বিদ্যমান জলবায়ু পরিবর্তন মোকাবিলা সম্ভব বলে আমার মত।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার উপায়সমূহ বিশ্লে…
উদ্দীপক
সিলেট সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর