তাপমাত্রা বৃদ্ধি বাংলাদেশের কৃষি উৎপাদনকে কীভাবে বাধাগ্রস্ত করছে? ব্যাখ্যা কর।
উত্তর: হ্যাঁ তাপমাত্রা বৃদ্ধি তথা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি বাংলাদেশের কৃষি উৎপাদনকে বাধাগ্রস্ত করছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের কৃষিতে পরিবেশ দূষণ ঘটছে। বাংলাদেশের কৃষি এখনও অনেকাংশে বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল। সাম্প্রতিককালে জলবায়ু পরিবর্তনজনিত কারণে কখনো অতিবৃষ্টি ও বন্যা এবং কখনো অনাবৃষ্টি ও খরা দেখা দিচ্ছে। বৈশ্বিক উষ্ণতার কারণে প্রায় প্রতিবছরই ঝড়, সাইক্লোন, ঘূর্ণিঝড়, সামুদ্রিক জলোচ্ছ্বাস ইত্যাদি দেখা দেয়। এর ফলে একদিকে কৃষিকাজ দারুণভাবে ব্যাহত হচ্ছে এবং অন্যদিকে উৎপাদনযোগ্য ফসলের এক বিরাট অংশ বিনষ্ট হচ্ছে; জানমালেরও অনেক ক্ষয়ক্ষতি ঘটছে। গ্রীষ্মকালে সমুদ্রের লোনাপানি দেশের অভ্যন্তরে প্রায় ১০০ কি.মি. পর্যন্ত নদীতে প্রবেশ করায় নদী থেকে পানিসেচ করা যাচ্ছে না এবং নদীপাশের অনেক জায়গার মাটি লবণাক্ত হয়ে পড়ায় চাষবাসের অযোগ্য হয়ে পড়ছে। গড় বৃষ্টিপাত বাড়ায় জলাবদ্ধতা বাড়ছে ও কিছু কিছু করে জমি চাষের আওতার বাইরে চলে যাচ্ছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যা ও প্রকোপ বাড়ায় এসব জায়গায় ফসল উৎপাদনের ঝুঁকি ও ঝামেলা বাড়ছে এবং জেলেদের জীবিকার ওপর বিরূপ প্রভাব পড়ছে। উদ্দীপকে সেমিনারের আলোচনায় দেখা যায় কৃষিনির্ভর বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে তাপমাত্রা বৃদ্ধির বিরূপ প্রভাব বেশি পড়ছে। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, তাপমাত্রা বৃদ্ধি তথা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি বাংলাদেশের কৃষি উৎপাদনকে বাধাগ্রস্ত করছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
তাপমাত্রা বৃদ্ধি বাংলাদেশের কৃষি উৎপাদনকে কীভাবে বাধাগ্রস্ত করছে? ব…
উদ্দীপক
সিলেট সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর