করিম মিয়ার মতো কৃষকরা সময়ের ভিত্তিতে যেসব কৃষি ঋণ সাধারণত গ্রহণ করে সেগুলোর ব্যাখ্যা কর।
উত্তর: করিম মিয়ার মতো কৃষকেরা সময়ের ভিত্তিতে সাধারণত স্বল্পকালীন ঋণ, মধ্যকালীন ঋণ ও দীর্ঘকালীন ঋণ গ্রহণ করে। নিচে সেগুলো ব্যাখ্যা করা হলো- স্বল্পকালীন ঋণ : স্বল্প সময়ের জন্য সাধারণত ১৫ মাস বা তার কম সময়ের জন্য এ ধরনের ঋণ নেওয়া হয়। বীজ, সার, কীটনাশক ওষুধ, গরু-মহিষের খামার ইত্যাদি ক্রয় করার জন্য কৃষকেরা এ ধরনের ঋণ প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে সংগ্রহ করে। মধ্যকালীন ঋণ : মধ্যকালীন ঋণ সাধারণত গরু-মহিষ কেনা, ক্ষুদ্র যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি নষ্ট হলে মেরামত ইত্যাদির ক্ষেত্রে প্রয়োজন হয়। এ ধরনের ঋণের মেয়াদ ১৫ মাস থেকে ৫ বছর পর্যন্ত হতে পারে। এ ঋণের উৎস হলো মহাজন, আত্মীয়স্বজন, সমবায় সমিতি এবং প্রাতিষ্ঠানিক ব্যাংক। দীর্ঘকালীন ঋণ : কৃষি ব্যবস্থার দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য দীর্ঘকালীন ঋণ প্রয়োজন হয়। যেমন-জমির স্থায়ী উন্নয়ন, নলকূপ বসানো, ট্রাক্টর ক্রয়, ভারী যন্ত্রপাতি ক্রয়, পুরনো ঋণ পরিশোধ ইত্যাদি ক্ষেত্রে এ ঋণের প্রয়োজন। এর মেয়াদকাল ৫ বছরের বেশি হয়ে থাকে। প্রয়োজন অনুসারে বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক থেকে কৃষকেরা এ ঋণ গ্রহণ করে থাকে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
করিম মিয়ার মতো কৃষকরা সময়ের ভিত্তিতে যেসব কৃষি ঋণ সাধারণত গ্রহণ করে…
উদ্দীপক
অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর