উদ্দীপকে উল্লিখিত প্রথম খামারটির ধরন চিহ্নিত করে দুটি বৈশিষ্ট্য তুলে ধর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রথম খামারটির ধরন হলো বহুমুখী খামার। যদি কোনো কৃষি খামার একাধিক ফসল উৎপাদনে নিয়েজিত থাকে তাহলে তাকে বহুমুখী খামার বলা হয়। যেমন- কোনো খামারে যদি পর্যায়ক্রমে ধান, পাট, তেলবীজ 'বা' শাকসবজি প্রভৃতি একাধিক ফসল উৎপাদন করা হয় তাহলে তাকে বহুমুখী খামার (Diversified Farming) বলা হয়। প্রথমত, বহুমুখী খামারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এ ধরনের খামারে উৎপাদিত প্রতিটি পণ্য থেকেই কৃষকের আয়ের উল্লেখযোগ্য অংশ অর্জিত হয়। বহুমুখী খামার - সাধারণত জীবননির্বাহী খামার বা আত্মপোষণ খামারের সাথে সামঞ্জস্যপূর্ণ। বহুমুখী খামারে উৎপাদিত বিভিন্ন দ্রব্য মূলত ভোগের জন্যই ব্যবহৃত হয়। এছাড়া বহুমুখী খামারে প্রধান ফসল চক্র (Rotantion of Crops) নীতি অনুসরণ করে উৎপাদন কার্য পরিচালনা করা হয়। উদ্দীপকে উল্লিখিত এ ব্যক্তির ক্ষেত্রে যে খামারের কথা উল্লেখ আছে তাতে খামারে বাজারজাতকরণ ব্যবস্থার প্রয়োজন পড়ে না এবং বহুবিধ ফসল উৎপাদন হলেও তা উপকরণের কাম্য ব্যবহার সম্ভব না, যা মূলত বহুমুখী খামারকেই নির্দেশ করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রথম খামারটির ধরন চিহ্নিত করে দুটি বৈশিষ্ট্য তুল…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর